× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ৯, ২০২৬, ১০:১১ এএম

নিউজিল্যান্ডকে উড়িয়ে বিশ্বচ্যাম্পিয়ন ভারত

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ৯, ২০২৬, ১০:১১ এএম

টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ঘরে তুলল ভারত। ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ঘরে তুলল ভারত। ছবি : সংগৃহীত

নিউজিল্যান্ডকে ৯৬ রানের বড় ব্যবধানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ঘরে তুলল ভারত। প্রথম দল হিসেবে টানা দুবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতল 'দ্য ব্লুজ'।

আসরের ফাইনালে ভারতের করা ২৫৫ রান তাড়া করতে নেমে ১৫৯ রান তুলতেই অলআউট হয়ে যায় কিউইরা। 

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস হেরে ব্যাট হাতে দুর্দান্ত শুরু পায় ভারত। দুই ওপেনার অভিষেক শর্মা আর সাঞ্জু স্যামসনের ব্যাটে পাওয়ারপ্লেতে ৯২ রান তোলে স্বাগতিকরা। ফিফটি হাঁকিয়ে রাচিন রবীন্দ্রর শিকার হয়ে ফেরেন অভিষেক। ফর্মের তুঙ্গে থাকা স্যামসন খেলেন ৮৯ রানের ইনিংস। ফিফটি হাঁকান তিনে নামা ঈশান কিশান, ফেরেন নিশামের বলে। সূর্যকুমার শূন্য রানে ফিরলেও হার্দিকের ১৮ আর শেষদিকে শিভম দুবের ২৬ রানের ক্যামিওতে আড়াইশ পেরোয় টিম ইন্ডিয়ার স্কোর।

জবাবে অক্ষর-বুমরাহদের বোলিং তোপে ৪৭ রানেই তিন উইকেট হারায় নিউজিল্যান্ড। ব্যর্থ হন ফিল অ্যালেন, রাচিন রবীন্দ্র ও গলেন ফিলিপ্স। মার্ক চ্যাপম্যানও হার্দিকের বলে বোল্ড হন ৩ রান করে। ফিফটির দেখা পেলেও বরুণ চক্রবর্তীর বলে কিশানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন টিম শেফার্ট। ১৭ রান করে অক্ষরের বলে আউট হন ড্যারেল মিচেলও। এরপর আসলে এই ম্যাচে কিছু ছিল না। ১৯ ওভারে ১৫৯ রান তুলতেই সবকটি উইকেট হারিয়ে ফেলে নিউজিল্যান্ড।

ভারতের হয়ে জসপ্রিত বুমরাহ নেন ৪ উইকেট। অক্ষর প্যাটেলের শিকার তিনটি।

এই জয়ে প্রথম দল হিসেবে তিনবার টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা উঁচিয়ে ধরলো ভারত। আর টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে এ নিয়ে দ্বিতীয়বার হারতে হলো নিউজিল্যান্ডকে।

রূপালী বাংলাদেশ

Link copied!