× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ১০, ২০২৬, ০৬:০৩ পিএম

গুজরাট টাইটান্সের ব্যাটিং কোচের দায়িত্বে ম্যাথু হেইডেন

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ১০, ২০২৬, ০৬:০৩ পিএম

ম্যাথু হেইডেন। ছবি : সংগৃহীত

ম্যাথু হেইডেন। ছবি : সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন ২০২৬ আসরকে সামনে রেখে নিজেদের ঘর গোছাতে শুরু করেছে গুজরাট টাইটান্স। শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্যে কোচিং স্টাফে বড় চমক দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। 

দলের নতুন ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ওপেনার ম্যাথু হেইডেন। আগামী ২৮ মার্চ থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টে আশিস নেহরার নেতৃত্বাধীন শক্তিশালী থিঙ্ক ট্যাঙ্কের অংশ হবেন তিনি।

২০২২ সালে অভিষেক মৌসুমেই শিরোপা জিতে তাক লাগিয়ে দিয়েছিল আহমেদাবাদ ভিত্তিক এই দলটি। এরপরের বছরগুলোতেও ধারাবাহিকতা বজায় রেখেছে তারা। 

বর্তমানে প্রধান কোচ আশিস নেহরার অধীনে ভয়ডরহীন ক্রিকেট খেলার যে সংস্কৃতি গুজরাট গড়ে তুলেছে, হেইডেনের অন্তর্ভুক্তি সেই আক্রমণাত্মক মেজাজকে আরও এক ধাপ বাড়িয়ে দে বলে জানান গুজরাট কর্তৃপক্ষ।

বিশ্ব ক্রিকেটের অন্যতম বিধ্বংসী ব্যাটার হিসেবে পরিচিত ম্যাথু হেইডেন আইপিএলের আঙিনায় বেশ পরিচিত মুখ। খেলোয়াড়ি জীবনে চেন্নাই সুপার কিংসের হয়ে দুর্দান্ত পারফর্ম করেছেন তিনি। 

২০০৯ সালে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে জিতেছিলেন ‘অরেঞ্জ ক্যাপ’ এবং ২০১০ সালে সিএসকের প্রথম শিরোপা জয়ে রেখেছিলেন অগ্রণী ভূমিকা। ক্রিকেট থেকে অবসরের পর পাকিস্তান জাতীয় দলের ব্যাটিং পরামর্শক হিসেবেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে এই অজি তারকার।

মাঠের লড়াইয়ের আগে নিজেদের স্কোয়াড গঠনেও স্থিতিশীলতার পরিচয় দিয়েছে টাইটান্স ম্যানেজমেন্ট। ২০২৫ সালের ডিসেম্বর মাসে অনুষ্ঠিত মিনি নিলামের আগে লিগের সর্বোচ্চ ২০ জন খেলোয়াড়কে ধরে রেখেছিল তারা। 

অধিনায়ক শুভমান গিলের ওপর আস্থা রেখে দলটি তাদের মূল শক্তির জায়গাগুলো অক্ষুণ্ণ রেখেছে। নিলামে খুব বেশি পরীক্ষা-নিরীক্ষা না করে কেবল প্রয়োজনীয় জায়গাগুলোতে নতুন মুখ যুক্ত করেছে তারা।

রূপালী বাংলাদেশ

Link copied!