× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৩, ২০২৬, ১০:৩৬ এএম

১ কোটি ৬৪ লাখ টাকায় মুস্তাফিজকে কিনল বার্মিংহাম ফিনিক্স

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৩, ২০২৬, ১০:৩৬ এএম

মুস্তাফিজুর রহমান। ছবি : সংগৃহীত

মুস্তাফিজুর রহমান। ছবি : সংগৃহীত

ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি লিগ দ্য হান্ড্রেডেও দল পেয়েছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। প্রথমবারের মতো এই লিগে খেলবেন কোনো বাংলাদেশি ক্রিকেটার। ইংল্যান্ডের মুদ্রায় ১ লাখ পাউন্ড বা বাংলাদেশি টাকার অঙ্কে ১ কোটি ৬৪ লাখ ৩৩ হাজার টাকায় তাকে দলে ভিড়িয়েছে বার্মিংহাম ফিনিক্স।

প্লেয়ার ড্রাফট থেকে বেরিয়ে দ্য হান্ড্রেডের নিলাম হলো এবারই প্রথম। লন্ডনে বৃহস্পতিবার (১২ মার্চ) নিলামের তৃতীয় ও শেষ ধাপে নাম ওঠে মুস্তাফিজের। তার জন্য বার্মিংহাম ছাড়া আর কেউ বিড করেনি। ফলে এই দলটিই পেয়ে যায় ৩০ বছর বয়সী পেসারকে।

টি-টোয়েন্টি ফরম্যাটের চেয়ে সংক্ষিপ্ত ঘরানার এই টুর্নামেন্টে এবারই প্রথম খেলবেন মুস্তাফিজুর রহমান। ফ্র্যাঞ্চাইজি লিগে বরাবরই চাহিদার শীর্ষে থাকেন এই পেসার। দেশের বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর মধ্যে এর আগে আইপিএল, পিএসএল, আইএল টি-টোয়েন্টি ও লঙ্কান প্রিমিয়ার লিগে খেলেছেন মুস্তাফিজ। বর্তমানে বাংলাদেশ দলের হয়ে দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলছেন তিনি।

নিলামের চূড়ান্ত তালিকায় ছিলেন বাংলাদেশের আরেক ক্রিকেটার রিশাদ হোসেন। ৭৫ হাজার পাউন্ড ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে থাকা এই লেগ স্পিনারের নাম নিলামের প্রথম ধাপে উঠলেও আট ফ্র্যাঞ্চাইজির কেউ আগ্রহ দেখায়নি তাকে দলে ভেড়াতে। আগামী ২১ জুলাই থেকে মাঠে গড়াবে দ্য হান্ড্রেডের এবারের আসর।

রূপালী বাংলাদেশ

Link copied!