× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৮, ২০২৬, ১২:৫৬ পিএম

বিশ্বকাপে না যাওয়ার কারণ অনুসন্ধানে আসছে তদন্ত কমিটি

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৮, ২০২৬, ১২:৫৬ পিএম

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ভবিষ্যৎ ও সংস্কার ইস্যুতে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছেন যুব ও ক্রীড়া মন্ত্রী আমিনুল হক।

গত বছর বিসিবি নির্বাচনে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখার পাশাপাশি, চলতি বছর ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ না করার নেপথ্য কারণ অনুসন্ধানে একটি নতুন তদন্ত কমিটি গঠনের ঘোষণাও দিয়েছেন তিনি।

গত ১১ মার্চ বিসিবি নির্বাচনে অনিয়ম, কারচুপি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ খতিয়ে দেখতে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে ক্রীড়া মন্ত্রণালয়।

তবে গত সোমবার বিসিবি এই কমিটির গঠনকে সরকারের 'সরাসরি হস্তক্ষেপ' হিসেবে দাবি করে পাল্টা বিবৃতি দেয়।

এর প্রেক্ষিতে মঙ্গলবার (১৭ মার্চ) সাবেক জাতীয় ফুটবল দলের অধিনায়ক ও বর্তমান ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানান, তদন্ত কমিটির রিপোর্ট হাতে পাওয়ার পর তিনি আইসিসির সঙ্গে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করবেন।

এদিকে, ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের অংশগ্রহণ না করা নিয়ে ক্রীড়াঙ্গনে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে। 

নিরাপত্তা অজুহাত দেখিয়ে বিসিবি দল না পাঠানোর সিদ্ধান্ত নিলে দীর্ঘ আলোচনার পর আইসিসি বাংলাদেশকে সরিয়ে স্কটল্যান্ডকে সুযোগ দেয়। এই সিদ্ধান্তকে বাংলাদেশের ‘ক্রীড়া কূটনীতির চরম ব্যর্থতা’ হিসেবে দেখছে প্রতিমন্ত্রী।

এ বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, কেন আমরা বিশ্বকাপে অংশ নিলাম না, তা আমাদের খুঁজে বের করতে হবে। আমাদের ক্রীড়া কূটনীতি কেন ব্যর্থ হলো, তা খতিয়ে দেখতে ঈদের পর আমরা আরেকটি তদন্ত কমিটি গঠন করব। ভবিষ্যতে এমন ভুলের পুনরাবৃত্তি রোধ করতে ক্রীড়া কূটনীতিকে আরও শক্তিশালী করার ওপর জোর দেন তিনি।

রূপালী বাংলাদেশ

Link copied!