× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৬, ২০২৬, ০৯:৪২ এএম

রাজস্থান রয়্যালসের মালিকানায় মার্কিন ধনকুবেররা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৬, ২০২৬, ০৯:৪২ এএম

ছবি  : সংগৃহীত

ছবি : সংগৃহীত

আইপিএল ইতিহাসের সব রেকর্ড ওলটপালট করে দিয়ে বিক্রি হতে যাচ্ছে প্রথম আসরের চ্যাম্পিয়ন ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালস (আরআর)। মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক একদল প্রভাবশালী ক্রীড়া বিনিয়োগকারী প্রায় ১.৬৩৫ বিলিয়ন মার্কিন ডলারের (ভারতীয় মুদ্রায় প্রায় ১৫,২৯০ কোটি টাকা) বিনিময়ে দলটির মালিকানা কিনে নিতে সফল বিড করেছে। 

জানা যায়, আইপিএলের ইতিহাসে এটিই এখন পর্যন্ত কোনো ফ্র্যাঞ্চাইজি বিক্রির সর্বোচ্চ মূল্যের রেকর্ড।

ইএসপিএন-ক্রিকইনফোর তথ্য অনুযায়ী, এই কনসোর্টিয়ামের নেতৃত্বে রয়েছেন অ্যারিজোনা-ভিত্তিক ভারতীয় বংশোদ্ভূত প্রযুক্তি উদ্যোক্তা কাল সোমানি। তার এই গ্রুপে যুক্ত হয়েছেন মার্কিন এনএফএল-এর দুই হেভিওয়েট মালিক—ডেনভার ব্রঙ্কোসের রব ওয়ালটন এবং ডেট্রয়েট লায়ন্সের মালিক পরিবারের সদস্য মাইকেল হ্যাম্প। 

কাল সোমানি আগে থেকেই রাজস্থানের একজন ক্ষুদ্র বিনিয়োগকারী ছিলেন, তবে এবার বড় অংশীদারদের সঙ্গে নিয়ে তিনি দলটির পূর্ণ নিয়ন্ত্রণ নিতে যাচ্ছেন।

এই বিশাল চুক্তির আওতায় কেবল ভারতের আইপিএল দলই থাকছে না, বরং রাজস্থান রয়্যালসের অধীনে থাকা দক্ষিণ আফ্রিকার ‘পার্ল রয়্যালস’ এবং ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) দল ‘বারবাডোস রয়্যালস’-এর মালিকানাও চলে যাবে সোমানি নেতৃত্বাধীন এই গ্রুপের হাতে। গত ২০ মার্চ কয়েক দফা দর কষাকষি শেষে এই কনসোর্টিয়ামটি জয়ী হিসেবে আত্মপ্রকাশ করে।

জানা গেছে, রাজস্থান রয়্যালস কেনার এই দৌড়ে লড়াইয়ে ছিল ম্যানচেস্টার ইউনাইটেডের সহ-মালিক আভরান গ্লেজারের ল্যান্সার ক্যাপিটাল, আদিত্য বিড়লা গ্রুপ এবং টাইমস অব ইন্ডিয়া গ্রুপ। 

তবে সবাইকে পেছনে ফেলে রেকর্ড পরিমাণ অর্থের প্রস্তাব দিয়ে শেষ হাসি হাসে সোমানির গ্রুপ। বর্তমানে দলটির বর্তমান মালিক মনোজ বাদালের সঙ্গে চূড়ান্ত আলোচনা চলছে এবং আগামী কয়েক সপ্তাহের মধ্যে বিসিসিআইর অনুমোদনের মাধ্যমে এই প্রক্রিয়া সম্পন্ন হবে।

২০০৮ সালে আইপিএলের শুরুতে যখন রাজস্থান রয়্যালস কেনা হয়েছিল। তখন এর মূল্য ছিল মাত্র ৬৭ মিলিয়ন ডলার। দীর্ঘ ১৮ বছর পর সেই ফ্র্যাঞ্চাইজিটির মূল্য ভারতীয় রুপিতে প্রায় ৫৭ গুণ বৃদ্ধি পায়।

রূপালী বাংলাদেশ

Link copied!