× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৮, ২০২৬, ০১:১৪ পিএম

দেশে আইপিএল সম্প্রচারে বাধা দেবে না সরকার

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৮, ২০২৬, ০১:১৪ পিএম

ছবি  : সংগৃহীত

ছবি : সংগৃহীত

আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) বাংলাদেশে সরাসরি সম্প্রচারের ক্ষেত্রে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন নবনিযুক্ত তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। 

তিনি জানান, সরকার খেলাধুলার সাথে রাজনীতিকে মেলাতে চায় না এবং বাণিজ্যিক বিষয়গুলোকে পেশাদারিত্বের সাথেই বিবেচনা করা হবে।

সম্প্রতি ডয়চে ভেলেকে দেওয়া এক সাক্ষাৎকারে জহির উদ্দিন স্বপন বলেন, আইপিএল সম্প্রচারের জন্য এখন পর্যন্ত কেউ আমাদের কাছে আবেদন করেনি। তবে আমরা রাজনীতি ও খেলাকে আলাদা রাখতে চাই। 

বিষয়টিকে আমরা বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকে দেখছি। যদি কোনো দেশি চ্যানেল আইপিএল সম্প্রচারের জন্য আবেদন করে, তবে আমরা তা ইতিবাচকভাবে বিবেচনা করব।

এর আগে অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে আইপিএল সম্প্রচারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। সেই সময় বিষয়টি নিয়ে ক্রীড়াঙ্গনে বেশ আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। 

ভারতীয় চ্যানেল স্টার স্পোর্টস বাংলাদেশে আইপিএল দেখাতে পারবে কি না—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী ইতিবাচক ইঙ্গিত দিয়ে বলেন, আমরা কাউকে আইপিএল দেখাতে বাধা দেব না। স্টার স্পোর্টস চাইলে তা সম্প্রচার করতে পারে। যদি আমাদের দেশের কোনো চ্যানেল আগ্রহ দেখায়, তবে সরকার তাতে সায় দেবে। তবে আমরা কাউকে কোনো কিছু করতে বাধ্য করব না।

সরকারের এই অবস্থানকে স্বাগত জানিয়েছে ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। সংগঠনটির দপ্তর সম্পাদক রেজাউল করিম লাভলু জানান, সরকারের পক্ষ থেকে নতুন কোনো বিধিনিষেধ না থাকায় স্টার স্পোর্টসের আইপিএল সম্প্রচারে তারা কোনো বাধা সৃষ্টি করবেন না।

তিনি আরও জানান, পূর্ববর্তী অন্তর্বর্তীকালীন সরকারের দেওয়া ওই নির্দেশনার বর্তমান প্রেক্ষাপটে কোনো কার্যকারিতা নেই। যদি বর্তমান সরকার কোনো সুনির্দিষ্ট নির্দেশনা দেয়, তবেই তারা ব্যবস্থা নেবেন। অন্যথায় দর্শকরা স্বাভাবিকভাবেই আইপিএল উপভোগ করতে পারবেন।

এর আগে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক আইপিএল সম্প্রচার নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার কথা জানিয়েছিলেন।

সূত্র : ক্রিকবাজ

রূপালী বাংলাদেশ

Link copied!