× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৯, ২০২৬, ০৫:০৭ পিএম

পিএসএলের অভিষেক নিয়ে যা বললেন শরিফুল

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৯, ২০২৬, ০৫:০৭ পিএম

বাবর আজমের কাছ থেকে নিজের অভিষেক ক্যাপ গ্রহণ করেন শরিফুল।

বাবর আজমের কাছ থেকে নিজের অভিষেক ক্যাপ গ্রহণ করেন শরিফুল।

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অভিষেক হলো বাংলাদেশি বাঁহাতি পেসার শরিফুল ইসলামের। পেশোয়ার জালমির জার্সিতে রাওয়ালপিন্ডিজের বিপক্ষে ৫ উইকেটের জয়ে রাঙানো ম্যাচে অভিষেক ক্যাপ মাথায় তুলেছেন তিনি। উইকেট না পেলেও নিয়ন্ত্রিত বোলিংয়ে অধিনায়ক বাবর আজমের আস্থার প্রতিদান দিয়েছেন এই টাইগার পেসার।

ম্যাচ শুরুর আগে পেশোয়ার জালমি অধিনায়ক বাবর আজমের কাছ থেকে নিজের অভিষেক ক্যাপ গ্রহণ করেন শরিফুল। অভিষেক ম্যাচে ৪ ওভার বল করে ৩১ রান খরচ করেন তিনি। যদিও কোনো উইকেট পাননি, তবে দলের অন্য বোলাররা যেখানে রান বিলিয়েছেন, সেখানে শরিফুলের বোলিং ছিল বেশ হিসেবি। বিশেষ করে পাওয়ারপ্লে-তে নিজের ৩ ওভারে মাত্র ২০ রান দিয়ে প্রতিপক্ষ ব্যাটারদের চাপে রাখেন তিনি।

ম্যাচ শেষে নিজের অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে শরিফুল ইসলাম কৃতজ্ঞতা প্রকাশ করেন অধিনায়ক বাবর আজমের প্রতি। শরিফুল জানান, লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) আগে একসাথে খেলার কারণে বাবর তার সামর্থ্য সম্পর্কে জানতেন।

শরিফুল বলেন, আলহামদুলিল্লাহ, আজকে পিএসএলে অভিষেক হয়েছে। বাবর ভাই আমার ওপর বিশ্বাস রেখেছেন। তিনি বলেছেন— তুমি খেলো সমস্যা নেই, তোমার যেটা মন চায় করো। তিনি আমাকে অনেক সাহায্য করেছেন।

শরিফুল আরও জানান, প্রথম ওভারে বল করার সময় বাবর ভাই বলেছেন শুধু গুড লেন্থে বল করতে। বাউন্ডারি হলেও সমস্যা নেই। তিনি আমাকে ফিল্ডিং সাজানোর ক্ষেত্রেও পূর্ণ স্বাধীনতা দিয়েছিলেন। দেশের মাটিতেও আমি নতুন বলে বল করি, সেই অভ্যাসটা এখানে কাজে লেগেছে।

রূপালী বাংলাদেশ

Link copied!