× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৬, ০৯:০৩ এএম

রেকর্ড গড়ে চেন্নাইকে হারাল পাঞ্জাব

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৬, ০৯:০৩ এএম

প্রিয়াংশ আর্য। ছবি : সংগৃহীত

প্রিয়াংশ আর্য। ছবি : সংগৃহীত

আইপিএলের মঞ্চে রান তাড়া করার ক্ষেত্রে নিজেদের অনন্য উচ্চতায় নিয়ে গেল পাঞ্জাব কিংস। শুক্রবার (৩ এপ্রিল) রাতে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ৫ উইকেটের দাপুটে জয়ে নবম-বারের মতো ২০০ বা তার বেশি রানের লক্ষ্য অতিক্রম করার রেকর্ড গড়েছে তারা। 

আইপিএল টুর্নামেন্টের ইতিহাসে এখন পর্যন্ত অন্য কোনো দল এতবার ২০০ ঊর্ধ্ব রান তাড়া করে জিততে পারেনি। এদিন ৮ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় পাঞ্জাব।

লক্ষ্য তাড়া করতে নেমে পাঞ্জাবের ইনিংসের শুরুটা ছিল ঝোড়ো। তরুণ ওপেনার প্রিয়াংশ আর্য ইনিংসের প্রথম দুই বৈধ বলেই চার ও ছক্কা হাঁকিয়ে চেন্নাইয়ের বোলারদের ওপর চড়াও হন। 

মাত্র ১১ বলে ৩৯ রানের একটি টর্নেডো ইনিংস খেলেন তিনি, যেখানে তার স্ট্রাইক রেট ছিল ৩৫৪.৫৪। প্রিয়াংশের এই বিধ্বংসী সূচনার সুবাদে চতুর্থ ওভারেই ৫০ রানের গণ্ডি পেরিয়ে যায় পাঞ্জাব।

দলের এই আক্রমণাত্মক মানসিকতা নিয়ে অধিনায়ক শ্রেয়াস আইয়ার বলেন, আমরা ড্রেসিংরুমে সিদ্ধান্ত নিয়েছি যে, আমরা এমন এক ঘরানার ক্রিকেট খেলব যা আমাদের নিজেদের মুগ্ধ করবে, বাইরের কাউকে নয়। এই ভাবনাটি আমাদের খেলার ধরনে স্বচ্ছতা নিয়ে এসেছে। আমরা ড্রেসিংরুমের ভেতরেই একে অপরকে চ্যালেঞ্জ জানাচ্ছি।

পাঞ্জাবের এই জয়ে কোনো একক ব্যাটারের একক আধিপত্য ছিল না, বরং ছিল দলগত প্রচেষ্টা। টপ অর্ডারের প্রথম চার ব্যাটারই ৩৬ থেকে ৫০ রানের মধ্যে অবদান রেখেছেন, যার মধ্যে তিনজনের স্ট্রাইক রেট ছিল ১৬০-এর উপরে। 

অধিনায়ক শ্রেয়াস আইয়ার নিজে খেলেন সর্বোচ্চ ৫০ রানের ইনিংস। শেষ দিকে মার্কাস স্টয়নিস ও শশাঙ্ক সিংয়ের জয় পায় পাঞ্জাব।

এদিকে, জয়ের স্বস্তির মাঝেও জরিমানার কবলে পড়েছে পাঞ্জাব। স্লো ওভার-রেটের কারণে অধিনায়ক শ্রেয়াস আইয়ারকে ২৪ লাখ রুপি জরিমানা করা হয়েছে। 

রূপালী বাংলাদেশ

Link copied!