× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৬, ০১:২৯ পিএম

শেষ ব্যক্তি হিসেবে বোর্ড ছাড়ব : বুলবুল

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৬, ০১:২৯ পিএম

আমিনুল ইসলাম বুলবুল। ছবি : সংগৃহীত

আমিনুল ইসলাম বুলবুল। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) অস্থিরতার পারদ এখন তুঙ্গে। একের পর এক পরিচালকের পদত্যাগের ফলে বর্তমান প্রশাসন ভেঙে পড়ার উপক্রম হলেও নিজের অবস্থানে অনড় রয়েছেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। 

গত শনিবার চারজন পরিচালকের আকস্মিক পদত্যাগের পর বিসিবিতে এক নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এমন অবস্থায় সভাপতি ঘোষণা করেছেন, উদ্ভূত সংকটের মুখে তিনি পালিয়ে যাবেন না বরং শেষ ব্যক্তি হিসেবে বোর্ড রুম ত্যাগ করবেন।

শনিবার (৪ এপ্রিল) বোর্ড সভার পর সানিয়ান তানিম, মেহরাব আলম, ফাইয়াজুর রহমান এবং মনজুরুল আলম—এই চার পরিচালক একযোগে তাদের পদত্যাগপত্র জমা দেন। এর মাত্র দুদিন আগেই ইয়াসির মোহাম্মদ ও ফয়সাল আশিক বোর্ড থেকে সরে দাঁড়ান। 

গত কয়েক দিনের ব্যবধানে মোট ছয়জন পরিচালকের বিদায়ে বিসিবির বর্তমান পর্ষদ এখন খাদের কিনারায় দাঁড়িয়ে। 

এর আগে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছিলেন আমজাদ হোসেন এবং ইশতিয়াক সাদিক। মিডিয়া কমিটির চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়ার পরপরই আমজাদ হোসেন পদত্যাগ করেন, আর গেম ডেভেলপমেন্ট কমিটির প্রধান ইশতিয়াক সাদিকও একই পথে হাঁটেন। 

বিতর্কিত বোর্ড নির্বাচন নিয়ে সম্প্রতি জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) একটি তদন্ত কমিটি গঠন করেছে। এই কমিটির পরীক্ষা-নিরীক্ষা এবং গণমাধ্যমের করা প্রশ্নের মুখে পড়তে পারেন বলে বোর্ড সভা শেষে সংবাদ সম্মেলনে উপস্থিত হননি বিসিবি সভাপতি। 

তবে শনিবার গভীর রাতে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে তিনি নিজের অনড় অবস্থানের কথা জানান। 

বুলবুল বলেন, ইনশাল্লাহ, শেষ দিন পর্যন্ত আমি এই চেয়ারটি ধরে রাখব। আমিই হব বোর্ড রুম থেকে বের হয়ে যাওয়া শেষ ব্যক্তি।

সাক্ষাৎকারে বোর্ড সভাপতি তার বর্তমান পর্ষদকে 'সৎ ও নিবেদিত' দাবি করে বলেন, তারা ক্রিকেটের উন্নতির জন্য কাজ করতে চান। তবে কাজে ব্যর্থতার জন্য তিনি 'বহিরাগত শক্তি'কে দায়ী করেছেন। 

রূপালী বাংলাদেশ

Link copied!