× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৬, ০১:২৮ পিএম

তামিমকে অভিনন্দন জানাল বিসিসিআইয়ের সহ-সভাপতি

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৬, ০১:২৮ পিএম

তামিম ইকবাল। ছবি : সংগৃহীত

তামিম ইকবাল। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) শীর্ষ নেতৃত্বে বড় ধরনের রদবদলের পর আন্তর্জাতিক অঙ্গনেও এর ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। বিসিবির নতুন অ্যাডহক কমিটির প্রধান হিসেবে তামিম ইকবালের দায়িত্ব গ্রহণকে স্বাগত জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। 

বুধবার (৮ এপ্রিল) দুপুরে বিসিসিআইয়ের সহসভাপতি রাজীব শুক্লা সামাজিক যোগাযোগমাধ্যমে তামিমকে অভিনন্দন জানানোর পর থেকেই দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কের নয়া মোড় নিয়ে আলোচনা শুরু হয়েছে।

বুধবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় রাজীব শুক্লা লেখেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ায় তামিম ইকবালকে অভিনন্দন। একজন সাবেক ক্রিকেটার হিসেবে তার নেতৃত্ব বাংলাদেশ ও আন্তর্জাতিক ক্রিকেটে নতুন সম্ভাবনা তৈরি করবে বলে আশা করি। 

এর আগে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থায় এক নাটকীয় পরিবর্তন আনে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন নির্বাচিত কমিটি দায়িত্ব নেওয়ার মাত্র ছয় মাসের মাথায় বিলুপ্ত ঘোষণা করা হয়। 

নির্বাচন-সংক্রান্ত তদন্ত কমিটির প্রতিবেদনে সরকারি হস্তক্ষেপ, ই-ভোটিংয়ে অনিয়ম এবং ক্ষমতার অপব্যবহারের মতো গুরুতর অভিযোগের প্রমাণ মেলায় এই কঠোর পদক্ষেপ নেয় এনএসসি।

বুলবুলের কমিটি বিলুপ্তির পরপরই দেশের ক্রিকেট পরিচালনার জন্য তামিম ইকবালকে প্রধান করে ১১ সদস্যের একটি শক্তিশালী অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। 

এই কমিটিকে আগামী তিন মাসের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের প্রাথমিক ও প্রধান কাজ হলো—স্বচ্ছ প্রক্রিয়ায় একটি নতুন নির্বাচনের আয়োজন করা এবং বোর্ডের প্রশাসনিক অচলাবস্থা নিরসন করা।

রূপালী বাংলাদেশ

Link copied!