নিউজিল্যান্ড ক্রিকেট দলের আসন্ন বাংলাদেশ সফরকে সামনে রেখে ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
শনিবার (১১ এপ্রিল) দুপুরে বিসিবির প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন আনুষ্ঠানিকভাবে এই স্কোয়াড ঘোষণা করেন। দীর্ঘ বিরতির পর সীমিত ওভারের দুই ফরম্যাটেই পূর্ণাঙ্গ সিরিজ খেলতে কিউইরা বাংলাদেশে আসছে।
ঘোষিত এই স্কোয়াডে বড় ধরনের কোনো পরিবর্তনের পথে হাঁটেনি বিসিবি। নির্বাচকরা মূলত সাম্প্রতিক পারফরম্যান্স এবং দলের বিদ্যমান কম্বিনেশনের ওপরই আস্থা রেখেছেন।
বিসিবি সূত্র জানিয়েছে, পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ সিরিজে যারা দলে ছিলেন, তাদের সবাইকে নিউজিল্যান্ড সিরিজের স্কোয়াডে রাখা হয়েছে। ফলে নতুন কোনো ক্রিকেটার যেমন দলে জায়গা পাননি, তেমনি আগের দল থেকে কাউকেও বাদ দেওয়া হয়নি।
জানা যায়, আগামী ১৩ এপ্রিল ঢাকায় পা রাখবে নিউজিল্যান্ড ক্রিকেট দল। সূচি অনুযায়ী, সিরিজের প্রথম দুটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
এরপর দুই দল শেষ ওয়ানডে খেলতে চট্টগ্রামে যাবে। তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজ শেষ হবে ২৩ এপ্রিল। এরপর টি-টোয়েন্টি সিরিজের লড়াই শুরু হবে, যার ম্যাচগুলো অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৭ ও ২৯ এপ্রিল (চট্টগ্রাম) এবং ২ মে (মিরপুর)।
বাংলাদেশের স্কোয়াড
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম এবং নাহিদ রানা।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন