× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৬, ০৮:১২ পিএম

বড় জয়ে শীর্ষে পেশোয়ার জালমি

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৬, ০৮:১২ পিএম

কুশল মেন্ডিস। ছবি : সংগৃহীত

কুশল মেন্ডিস। ছবি : সংগৃহীত

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বল হাতে রীতিমতো গতির ঝড় তুলেছেন বাংলাদেশি তরুণ পেসার নাহিদ রানা। তার বিধ্বংসী বোলিং আর পেশোয়ার জালমির সম্মিলিত দাপটে খড়কুটোর মতো উড়ে গেছে বর্তমান চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স। 

মুস্তাফিজুর রহমানের লাহোরকে ৭৬ রানের বিশাল ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করেছে বাবর আজমের পেশোয়ার।

ম্যাচের শুরুতে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় পেশোয়ার জালমি। শুরুতেই আগের ম্যাচের সেঞ্চুরিয়ান কুশল মেন্ডিস ও অধিনায়ক বাবর আজমের ব্যাটে দারুণ শুরু পায় দলটি।

এদিন ব্যাট হাতে মেন্ডিস ৪৮ বলে ৬৪ রানের একটি দৃষ্টিনন্দন ইনিংস খেলেন। অন্যদিকে বাবর আজম ৪০ বল থেকে করেন ৪৩ রান। শেষ দিকে মিচেল ব্রেসওয়েলের ২১ ও মোহাম্মদ হারিসের ১৮ রানের ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৩ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় পেশোয়ার।

লাহোর কালান্দার্সের পক্ষে অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি ২২ রান দিয়ে ৩টি উইকেট শিকার করেন। এছাড়া বাংলাদেশি কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান নেন ২ উইকেট।

১৭৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বাংলাদেশি দুই পেসার শরিফুল ইসলাম ও নাহিদ রানার তোপের মুখে পড়ে লাহোর। ইনিংসের প্রথম ওভারেই ওপেনার মোহাম্মদ নাঈমকে সাজঘরে ফেরান শরিফুল। 

এরপর তিনে নামা আব্দুল্লাহ শফিককে নিজের গতির শিকার বানান নাহিদ রানা। শুরুর এই ধাক্কা আর সামলে উঠতে পারেনি লাহোরের ব্যাটাররা।

পেশোয়ারের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে একের পর এক উইকেট হারিয়ে দিশেহারা হয়ে পড়ে লাহোর। নাহিদ রানা ৩ ওভার বল করে মাত্র ১৫ রান দিয়ে নেন ২ উইকেট। পেসারদের পর স্পিন বিষ ছড়ান মিচেল ব্রেসওয়েল ও সুফিয়ান মুকিম। এই দুই স্পিনারই শিকার করেন ৩টি করে উইকেট।

শেষ পর্যন্ত মাত্র ৯৭ রানেই গুটিয়ে যায় লাহোর কালান্দার্সের ইনিংস। পেশোয়ারের হয়ে শরিফুল ইসলাম ও আমির জামালও একটি করে উইকেট নেন। 

রূপালী বাংলাদেশ

Link copied!