× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৬, ০৪:০২ পিএম

পিএসএল ছেড়ে দেশে ফিরলেন চার ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৬, ০৪:০২ পিএম

ছবি  : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন দ্বিপাক্ষিক সিরিজকে সামনে রেখে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ছেড়ে দেশে ফিরেছেন চার টাইগার ক্রিকেটার। 

রোববার (১২ এপ্রিল) ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমন। কিউইদের বিপক্ষে স্কোয়াডে ডাক পাওয়ায় টুর্নামেন্টের মাঝপথেই পাকিস্তান ছেড়ে জাতীয় দলের ক্যাম্পে যোগ দিচ্ছেন তারা।

ফিরে আসা চার ক্রিকেটারের মধ্যে মুস্তাফিজ, রিশাদ ও পারভেজ ইমন পিএসএলের চলতি আসরে বিভিন্ন ম্যাচে মাঠে নামার সুযোগ পেলেও ভাগ্য সহায় ছিল না তানজিদ হাসান তামিমের। পুরোটা সময় তাকে ডাগআউটেই কাটাতে হয়েছে। 

এদিকে পিএসএলে নিজ নিজ ফ্র্যাঞ্চাইজির হয়ে ব্যস্ত থাকা বাকি দুই ক্রিকেটার নাহিদ রানা ও শরিফুল ইসলাম আজই ফিরছেন না। সোমবার (১৩ এপ্রিল) নিজেদের শেষ ম্যাচ খেলে তাদের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

নিউজিল্যান্ড সিরিজকে সামনে রেখে শনিবার (১১ এপ্রিল) প্রথম দুই ওয়ানডের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন ঘোষিত এই স্কোয়াডে বড় কোনো পরিবর্তনের পথে হাঁটেনি বোর্ড। মূলত পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ সিরিজে খেলা ক্রিকেটারদের ওপরই আস্থা রাখা হয়েছে। 

সিরিজের সূচি অনুযায়ী, নিউজিল্যান্ড দল আগামীকাল ১৩ এপ্রিল ঢাকায় পা রাখবে। শুরুতেই অনুষ্ঠিত হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম দুটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার পর শেষ ম্যাচটির জন্য দুই দল পাড়ি জমাবে চট্টগ্রামে। 

২৩ এপ্রিলের মধ্যে ওয়ানডে সিরিজ শেষ করে শুরু হবে টি-টোয়েন্টি লড়াই। ২০ ওভারের ফরম্যাটের প্রথম দুটি ম্যাচ ২৭ ও ২৯ এপ্রিল চট্টগ্রামে এবং শেষ ম্যাচটি ২ মে মিরপুরে অনুষ্ঠিত হবে।

প্রথম দুই ওয়ানডের জন্য বাংলাদেশ স্কোয়াড

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম এবং নাহিদ রানা।

রূপালী বাংলাদেশ

Link copied!