× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৬, ০৬:১৮ এএম

রুবেলকে নিয়ে মাশরাফির আবেগঘন স্ট্যাটাস

রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৬, ০৬:১৮ এএম

মাশরাফি বিন মর্তুজা ও রুবেল হোসাইন

মাশরাফি বিন মর্তুজা ও রুবেল হোসাইন

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বাংলাদেশের পেসার রুবেল হোসাইন। বিদায়বেলায় তাকে নিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক  মাশরাফি বিন মোর্তুজা।

গত বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে অবসরের ঘোষণা দেন রুবেল। ফেসবুকে তিনি লেখেন, আমি পেসার রুবেল হোসেন। বাংলাদেশের জার্সিতে খেলেছি ২৭ টেস্ট, ১০৪ ওয়ানডে ও ২৮ টি-টোয়েন্টি। জাতীয় দল আমার আবেগ। কিন্তু একসময় আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিতেই হয়। সেই চিন্তা থেকেই আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই জানালাম।

রুবেলের অবসরের পরদিন মাশরাফি ফেসবুকে এক আবেগঘন স্ট্যাটাস পোস্ট করেছেন, এই ছবিটার মতোই আনন্দময় অনেক সময় কেটেছে তোর সঙ্গে। অ্যাডিলেডে তোর সেই দুটি ডেলিভারি যেমন গোটা দেশকে ভাসিয়েছিল উচ্ছ্বাসের জোয়ারে, তেমনি আরও অনেক সময়ে তোর হাত ধরে এসেছে দেশের ক্রিকেটের স্মরণীয় সাফল্য।

তিনি আরও লেখেন, মাঠের ভেতরে ও বাইরে রুবেলের সঙ্গে অসংখ্য স্মৃতি রয়েছে এবং নতুন জীবনে তার সাফল্য কামনা করেন।

রুবেল জানান, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও ঘরোয়া ক্রিকেট চালিয়ে যাওয়ার ইচ্ছা রয়েছে। তিনি বলেন, ঘরোয়া ক্রিকেট চালিয়ে যেতে চাই।

সর্বশেষ ২০২১ সালের এপ্রিলে জাতীয় দলের হয়ে খেলেছিলেন রুবেল। এরপর আর দলে সুযোগ পাননি।

বিদায়বেলায় পরিবার, বন্ধু, গণমাধ্যমকর্মী ও ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানান এই পেসার।

বাংলাদেশের হয়ে রুবেল ২৭টি টেস্টে ৩৬টি, ১০৪টি ওয়ানডেতে ১২৯টি এবং ২৮টি টি-টোয়েন্টিতে ২৮টি উইকেট নিয়েছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!