× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৬, ০১:০০ পিএম

আইপিএলে আজ মুখোমুখি লক্ষ্ণৌ-রাজস্থান

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৬, ০১:০০ পিএম

ছবি  : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৬ আসরের ৩২তম ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস ও রাজস্থান রয়্যালস। দুই দলের জন্যই এই ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ উভয় পক্ষই তাদের সাম্প্রতিক হারের বৃত্ত ভেঙে জয়ের ধারায় ফিরতে মরিয়া।

লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের জন্য পরিস্থিতি বর্তমানে বেশ নাজুক। টানা তিন ম্যাচে পরাজয়ের পর পয়েন্ট টেবিলের ৯ম স্থানে নেমে গেছে ঋষভ পান্তের দল। অধিনায়ক পান্ত ব্যক্তিগতভাবে ফর্মে থাকলেও দলের ব্যাটিং লাইনআপে স্থিতিশীলতার অভাব স্পষ্ট। 

বিশেষ করে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে পান্তের দায়িত্বশীল ইনিংস বাদ দিলে বাকি ব্যাটাররা প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছেন। একানার কঠিন উইকেটে আজ এইডেন মার্করাম ও মিচেল মার্শের অভিজ্ঞতাই হতে পারে লক্ষ্ণৌয়ের মূল ভরসা।

অন্যদিকে, আসরের শুরুটা দুর্দান্তভাবে করা রাজস্থান রয়্যালস হঠাৎ করেই কিছুটা পথ হারিয়েছে। প্রথম চার ম্যাচে টানা জয়ের পর রিয়ান পরাগের দল শেষ দুটি ম্যাচে হারের মুখ দেখেছে।

তবে রাজস্থানের বোলিং আক্রমণ এখনো প্রতিপক্ষের জন্য আতঙ্কের নাম। জোফরা আর্চার ও নান্দ্রে বার্গারের গতির সাথে রবীন্দ্র জাদেজা ও রবি বিষ্ণোইয়ের স্পিন বিষ যেকোনো ব্যাটিং লাইনআপকে ধসিয়ে দিতে সক্ষম। 

এ ছাড়া ব্যাটিংয়ে তরুণ সেনসেশন বৈভব সূর্যবংশীর বিধ্বংসী ফর্ম রাজস্থানকে আত্মবিশ্বাস জোগাচ্ছে।

আজ একানা ক্রিকেট স্টেডিয়ামের পিচ বোলারদের সহায়তা করে থাকে। বিশেষ করে স্পিনারদের জন্য এই উইকেটে বাড়তি সুবিধা থাকে। 

রূপালী বাংলাদেশ

Link copied!