× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ১, ২০২৬, ০৬:৩০ পিএম

ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে সাত নম্বরে উঠে এলো বাংলাদেশ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ১, ২০২৬, ০৬:৩০ পিএম

বাংলাদেশ নারী ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

বাংলাদেশ নারী ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

নারীদের ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে পাকিস্তানকে পেছনে ফেলে সাত নম্বরে উঠে এসেছে বাংলাদেশ।

শুক্রবার (১ মে) সর্বশেষ র‍্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি। পুরুষদের টেস্ট এবং নারীদের ওয়ানডে—দুই ফরম্যাটেই নিজেদের শীর্ষস্থান ধরে রেখেছে অস্ট্রেলিয়া।

পুরুষদের টেস্ট র‍্যাঙ্কিং

হালনাগাদ অনুযায়ী, অস্ট্রেলিয়া (১৩১) ও দক্ষিণ আফ্রিকা (১১৯) যথাক্রমে প্রথম ও দ্বিতীয় অবস্থানে রয়েছে। ভারত (১০৪) তৃতীয় স্থানে উঠে এসেছে, আর ইংল্যান্ড (১০২) নেমে গেছে চতুর্থ স্থানে। নিউজিল্যান্ড (১০১) খুব কাছাকাছি অবস্থানে থেকে পঞ্চম স্থানে রয়েছে।

ইংল্যান্ডের অবস্থান পতনের অন্যতম কারণ হলো ২০২৩ সালের এপ্রিল পর্যন্ত সময়ের কিছু গুরুত্বপূর্ণ সিরিজ ফলাফল র‍্যাঙ্কিং থেকে বাদ পড়া। এর মধ্যে রয়েছে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে জয় এবং পাকিস্তানে ৩-০ ব্যবধানে সিরিজ জয়।

এদিকে শ্রীলঙ্কাকে (৮৬) টপকে ষষ্ঠ স্থানে উঠে এসেছে পাকিস্তান (৮৯)। ২০২৪ সালে বাংলাদেশের কাছে ২-০ ব্যবধানে হারের প্রভাব কমে যাওয়া এবং ইংল্যান্ডের কাছে ৩-০ হোম সিরিজ হার বাদ পড়ায় তাদের অবস্থান উন্নত হয়েছে।

আয়ারল্যান্ড নির্ধারিত সময়ে পর্যাপ্ত টেস্ট ম্যাচ না খেলায় তালিকা থেকে বাদ পড়েছে। আয়ারল্যান্ড ও আফগানিস্তান—দুই দলকেই আগামী এক বছরে অন্তত দুটি করে টেস্ট খেলতে হবে র‍্যাঙ্কিংয়ে ফিরতে।

নারীদের ওয়ানডে র‍্যাঙ্কিং

নারীদের ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে শীর্ষ ছয় দলের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। অস্ট্রেলিয়া ১৬৩ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে থাকলেও তাদের লিড কিছুটা কমেছে। ইংল্যান্ড (১২৮) দ্বিতীয় স্থানে থেকে ভারতের (১২৪) সঙ্গে ব্যবধান বাড়িয়ে চার পয়েন্ট করেছে।

দক্ষিণ আফ্রিকা (১০০), নিউজিল্যান্ড (৯৩) এবং শ্রীলঙ্কা (৮৯) যথাক্রমে চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ স্থানে রয়েছে। শ্রীলঙ্কা ছয় পয়েন্ট অর্জন করে নিউজিল্যান্ডের সঙ্গে ব্যবধান কমিয়ে এনেছে।

বাংলাদেশ এক ধাপ এগিয়ে সপ্তম স্থানে উঠে এসেছে, তারা পাকিস্তানকে পেছনে ফেলেছে। বাংলাদেশের রেটিং পয়েন্ট ৭৩, পাকিস্তানের ৭২। ৭১ পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজ নয় এবং ৫০ পয়েন্ট নিয়ে দশ নম্বরে আয়ারল্যান্ড।

অন্যদিকে থাইল্যান্ড ও নেদারল্যান্ডস নির্ধারিত ম্যাচ সংখ্যা পূরণ করতে না পারায় আপাতত তালিকার বাইরে রয়েছে।

আইসিসি আগামী ৫ মে পুরুষ ও নারীদের টি-টোয়েন্টি র‍্যাঙ্কিং এবং ৭ মে পুরুষদের ওয়ানডে র‍্যাঙ্কিং প্রকাশ করবে।

রূপালী বাংলাদেশ

Link copied!