× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: মে ৬, ২০২৬, ১১:৫৭ এএম

আজ থেকে বিসিবির কাউন্সিলরশিপ আহ্বান, ভোট জুনে

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: মে ৬, ২০২৬, ১১:৫৭ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনকে সামনে রেখে আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়েছে। আজ বুধবার (৬ মে) থেকে কাউন্সিলরশিপ চেয়ে চিঠি পাঠানো শুরু করবে বিসিবি। গত সোমবার অ্যাডহক কমিটির তৃতীয় সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকেই এই কার্যক্রম মাঠ পর্যায়ে গড়িয়েছে।

বিসিবি সূত্রে জানা গেছে, নির্ধারিত সংস্থা ও ক্লাবগুলোকে তাদের কাউন্সিলরের নাম জমা দেওয়ার জন্য আগামী ১৬ মে পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। 

নির্বাচনের চূড়ান্ত তারিখ এখনো ঘোষণা না হলেও, আগামী জুন মাসের প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহের মধ্যেই ভোটগ্রহণের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করার পরিকল্পনা নিয়েছে বর্তমান অ্যাডহক কমিটি।

বিসিবির গঠনতন্ত্রের ১২.৭ ধারা অনুযায়ী, নির্বাচনের আগে কাউন্সিলরশিপ চেয়ে এই চিঠি পাঠানো বাধ্যতামূলক। মূলত তিনটি ক্যাটাগরিতে ভাগ হয়ে বিসিবির এই নির্বাচন অনুষ্ঠিত হয়। যেখানে দেশের জেলা, বিভাগ, ঢাকা লিগের ক্লাব এবং বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা ভোটার হিসেবে অংশ নেন।

‘এ’ ক্যাটাগরিতে সারা দেশের জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে মোট ৭১ জন কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এই ক্যাটাগরি থেকে ১০ জন পরিচালক নির্বাচিত হয়ে আসবেন। 

এর মধ্যে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগ থেকে ২ জন করে এবং রাজশাহী, সিলেট, বরিশাল ও রংপুর বিভাগ থেকে ১ জন করে পরিচালক নির্বাচিত হবেন। স্ব-স্ব বিভাগের কাউন্সিলররাই কেবল তাদের এলাকার পরিচালক বাছাই করতে পারবেন।

নির্বাচনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী অংশ ধরা হয় ‘বি’ ক্যাটাগরিকে। সিসিডিএম-এর আওতাধীন প্রিমিয়ার বিভাগ, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগ মিলিয়ে মোট ৭৬টি ক্লাব থেকে একজন করে কাউন্সিলর এখানে ভোট দেবেন। 

এই ক্যাটাগরি থেকে মোট ১২ জন পরিচালক নির্বাচিত হন। অতীতের অভিজ্ঞতায় দেখা গেছে, এই ক্যাটাগরি থেকেই মূলত বোর্ডের পরবর্তী সভাপতি নির্বাচিত হয়ে থাকেন, যা এবারও অপরিবর্তিত থাকার সম্ভাবনা বেশি।

এছাড়া ‘সি’ ক্যাটাগরিতে সাবেক ক্রিকেটার, বিভিন্ন সরকারি সংস্থা ও বিশ্ববিদ্যালয়ের ৪৫ জন কাউন্সিলরের ভোটে ১ জন পরিচালক নির্বাচিত হবেন। বিসিবির মোট ২৫ সদস্যের পরিচালনা পর্ষদের মধ্যে ২৩ জন এভাবে সরাসরি ভোটে নির্বাচিত হন। 

বাকি ২ জন পরিচালক মনোনীত হন জাতীয় ক্রীড়া পরিষদ থেকে। পরবর্তীতে এই ২৫ জন পরিচালক মিলে নিজেদের মধ্য থেকে একজনকে বিসিবি সভাপতি হিসেবে নির্বাচিত করেন।

রূপালী বাংলাদেশ

Link copied!