× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ৯, ২০২৫, ০৮:৪১ পিএম

চ্যাম্পিয়ন্স ট্রফি

হঠাৎ চাপে ভারত!

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ৯, ২০২৫, ০৮:৪১ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে ভারত। রোববার (৯ মার্চ) বাংলাদেশ সময় বেলা ৩টায় মাঠে নামে দু’দল। 

এদিন শুরুতে টস জিতে ব্যাটিং এ নেমে ভালোই শুরু করে নিউজিল্যান্ড। দুই ওপেনার রাচিন রবীন্দ্র ও উইল ইয়ং এর ব্যাটে ভালোই শুরু করে কিউইরা। তবে ভারতীয় স্পিনারদের ঘূর্ণিতে শেষ পর্যন্ত সেই যাত্রা ধরে রাখতে পারেনি তারা। শেষ পর্যন্ত নির্ধারিত ওভার শেষে ২৫১ রান সংগ্রহ করে তারা। 

ছবি: ব্যাটিং করছেন কেইন উইলিয়ামসন 

জবাবে ব্যাট করতে নেমে ভালোই শুরু করেছে ভারত। বিশেষ করে অধিনায়ক রোহিতের তাণ্ডবের কাছে রীতিমতো অসহায়ত্ব বরণ করেছে কিউই পেসাররা। 
এরপর অধিনায়ক রোহিত শর্মা এবং ওপেনার শুভমন গিলের ১০৫ রানের ভাঙেন কিউই অধিনায়ক মিচেল স্লান্টনার। এরপর থিতু হতে পারেনি অভিজ্ঞ ব্যাটার বিরাট কোহলিও। দলের খাতায় মাত্র ১ রান করেই মিচেল ব্রাকওয়েলের শিকার হন তিনি। 

ছবি: আউট হয়ে ফিরে সাজঘরে ফিরে যাচ্ছেন বিরাট কোহলি 

এরপর মাঠে বেশিক্ষণ টিকতে পারেননি রোহিত শর্মা। রাচিন রবীন্দ্রর বলে আউট হয়ে সাজঘরে ফেরার আগে এই ব্যাটার সংগ্রহ করেন ৭৬ রান। 

ছবি: রোহিতকে ফিরিয়ে কিউই বোলারদের উচ্ছ্বাস 

অধিনায়কের বিদায়ের পরে চাপে পড়ে ভারত। তবে অক্সার প্যাটেলকে সাথে নিয়ে সেই চাপ সামাল দিয়েছেন শ্রেয়াস আয়ার। অধিনায়ক মিচেল স্লান্টনারের বলে আউট হওয়ার আগে দলীয় খাতায় তিনি যোগ করেন ৪৮ রান।  

এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত ৪০ ওভার ব্যাট করে ৪ উইকেট না হারিয়ে ১৯১ রান সংগ্রহ করেছে ভারত। 
 

 

আরবি/আরডি

Link copied!