× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৫, ০৩:০৭ পিএম

বোলিং ব্যর্থতায় চাপে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৫, ০৩:০৭ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম টেস্টের প্রথম দিনের দ্বিতীয় সেশন বৃথা গেল বাংলাদেশের। প্রথম সেশনে জিম্বাবুয়ের দুই উইকেট তুলে নিলেও দ্বিতীয় সেশনে কোনো উইকেটের দেখা পাননি বোলাররা।

সোমবার (২৮ এপ্রিল) সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে। টস জিতে ব্যাট করতে নেমে প্রথম সেশনে ২ উইকেট হারালেও দ্বিতীয় সেশনে কোনো উইকেট হারায়নি তারা। অভিজ্ঞ শন উইলিয়ামস ও নিক ওয়েলচের দুর্দান্ত জুটিতে ১৬১ রান সংগ্রহ করে বিরতিতে যায় তারা।

এর আগে দিনের শুরুতে প্রথম ১০ ওভার নির্বিঘ্নে কাটায় জিম্বাবুয়ে। তবে এরপর অভিষিক্ত তানজিম হাসান সাকিব ও স্পিনার তাইজুল ইসলাম তুলে নেন দুটি উইকেট।

ওপেনার বেনেট ও কারান দুজনই করেন ২১ রান করে। এরপর নিক ওয়েলচকে নিয়ে দেখেশুনে প্রথম সেশন পার করেন শন উইলিয়ামস। ওয়েলচ ৫৩ বলে ৩২ ও উইলিয়ামস ৩৩ বলে ৬ রান করে অপরাজিত থেকে যান মধ্যাহ্নভোজে।

প্রথম সেশনের ২৮ ওভারে ২ উইকেট হারিয়ে জিম্বাবুয়ের সংগ্রহ দাঁড়ায় ৮৯ রান। দ্বিতীয় সেশন শেষে আর কোনো উইকেট না হারিয়ে জিম্বাবুয়ের সংগ্রহ দাঁড়িয়েছে ১৬১, খেলা হয়েছে ৫৬ ওভার। উইলিয়ামস ১২৬ বলে ৫৫ ও ওয়েলচ ১৩০ বলে ৫৪ রান করে অপরাজিত রয়েছেন। দুজনের জুটি অবিচ্ছিন্ন ৮৯ রানে।

Link copied!