× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুন ৩, ২০২৫, ১০:১৮ পিএম

মালদ্বীপে প্রেমিকার জন্মদিনে শিখর ধাওয়ান

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুন ৩, ২০২৫, ১০:১৮ পিএম

প্রেমিকা সোফি শাইনির সঙ্গে শিখর ধাওয়ান। ছবি-সংগৃহীত

প্রেমিকা সোফি শাইনির সঙ্গে শিখর ধাওয়ান। ছবি-সংগৃহীত

ভারতের তারকা ক্রিকেটার ও ওপেনার শিখর ধাওয়ান অতীত ভুলে নতুন ইনিংস শুরু করলেন। স্ত্রী আয়শা মুখার্জির সঙ্গে বিচ্ছেদের পর কঠিন সময় পার করা এই ভারতীয় ক্রিকেটার অবশেষে নতুন করে প্রেমে মজেছেন।

তার নতুন প্রেমিকার নাম সোফি শাইনি। ৩২ বছর বয়সী এই আইরিশ নাগরিক দুবাইতে কর্মসূত্রে একজন ব্যবস্থাপক হিসেবে কর্মরত।

সম্প্রতি মালদ্বীপে সোফি শাইনির ৩২তম জন্মদিন উদযাপন করেছেন শিখর ধাওয়ান। এই অন্তরঙ্গ মুহূর্তের ছবি তিনি তার ইনস্টাগ্রাম ও ফেসবুক পেজে পোস্ট করেছেন, যেখানে ক্যাপশনে লিখেছেন, শুভ জন্মদিন মাই লাভ।

শাইনি নিজেও ইনস্টাগ্রামে তাদের একত্রিত ছবি পোস্ট না করলেও নিজের ছবি পোস্ট করে এই সম্পর্ককে স্বীকৃতি দিয়েছেন।

গত মে মাস থেকে শিখর ধাওয়ান ও সোফি শাইনির প্রেমের বিষয়টি প্রকাশ্যে আসে। এর আগেও তাদের বিভিন্ন সময় একসঙ্গে দেখা গেছে এবং শাইনিকে ধাওয়ানের ম্যাচ দেখতে স্টেডিয়ামেও উপস্থিত থাকতে দেখা গেছে।

রূপালী বাংলাদেশ

Link copied!