× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৯, ২০২৫, ০৩:২৩ পিএম

ছবিতে পাক-বাংলাদেশ সিরিজের ট্রফি উন্মোচন

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৯, ২০২৫, ০৩:২৩ পিএম

বাংলাদেশ-পাকিস্তান সিরিজের ট্রফি নিয়ে দুই দলের অধিনায়ক। ছবি: সংগৃহীত

বাংলাদেশ-পাকিস্তান সিরিজের ট্রফি নিয়ে দুই দলের অধিনায়ক। ছবি: সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ট্রফি উন্মোচন করেছে বাংলাদেশ। শনিবার (১৯ জুলাই) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে দুই দলের অধিনায়ক লিটন দাস ও সালমান আগা আনুষ্ঠানিকভাবে সিরিজ ট্রফি উন্মোচন করেন।

সিরিজের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ম্যাচগুলো আগামী ২০, ২২ ও ২৪ জুলাই সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শুরু হবে।

লিটন দাস ও সালমান আগা—দুজনের চোখেই জয়ের স্বপ্ন, হাতে ধরা সেই কাঙ্ক্ষিত ট্রফি। মাঠে হবে শ্রেষ্ঠত্বের লড়াই, ব্যাট-বলে নির্ধারিত হবে ভাগ্য। শেষ পর্যন্ত কার হাতে উঠবে এই ট্রফি!

 


ক্রিকেট বলের গঠনেই নান্দনিক শিল্প—এই অনন্য ট্রফিটিই হবে বিজয়ের প্রতীক। সিরিজ শেষে যেকোনো এক দলের হাতে উঠবে দৃষ্টি নন্দন এই ট্রফি।

শুরু হলো প্রতীক্ষার অবসান—ট্রফির ওপর থেকে সাদা কাপড় সরিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করলেন দুই দলের অধিনায়ক, লিটন দাস ও সালমান আগা। একসাথে ট্রফি উন্মোচন হলেও শিরোপা জয়ের পথ একেবারেই আলাদা। এখন সময় মাঠের যুদ্ধের—যেখানে একজন হবেন বিজয়ী, আর অন্যজন স্মরণীয় লড়াইয়ের অংশ।

 

মাঠের লড়াই শুরুর আগে মাঝখানে রাখা দৃষ্টিনন্দন ট্রফির দুই পাশে দাঁড়িয়ে বাংলাদেশ অধিনায়ক লিটন দাস ও পাকিস্তান অধিনায়ক সালমান আগা। আগামীকাল শুরু হচ্ছে দুই দলের লড়াই।

 


ট্রফিকে ঘিরে হাত মেলাচ্ছেন দুই অধিনায়ক লিটন কুমার দাস ও সালমান আলী আগা, কিন্তু মাঠের লড়াই হবে প্রতিদ্বন্দ্বিতার পূর্ণরূপ।

রূপালী বাংলাদেশ

Link copied!