× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২৫, ০৭:১১ পিএম

নাসুমের জোড়া আঘাতে খেলায় ফিরল টাইগাররা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২৫, ০৭:১১ পিএম

নাসুম আহমেদ। ছবি- সংগৃহীত

নাসুম আহমেদ। ছবি- সংগৃহীত

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতে ধাক্কা খায় ক্যারিবিয়ানরা। শুরুতে ধাক্কা খেয়ে শাই হোপ ও আলিক আথানেজের জুটিতে ভয়ংকর হয়ে উঠলে টানা দুই বলে দুই উইকেট নিয়ে বাংলাদেশকে খেলায় ফেরান টাইগার স্পিনার নাসুম আহমেদ।

আজ বুধবার (২৯ অক্টোবর) বাংলাদেশ সময় খেলাটি শুরু হয় সন্ধ্যা ৬টায়। এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ।

দলীয় ১ রানের মাথায় তাসকিন আহমেদের ওভারে ব্যক্তিগত শূন্য রানে ক্যাচ আউট হয়ে সাজঘরের পথ ধরেন উইন্ডিজ ওপেনার ব্র্যান্ডন কিং। ম্যাচের শুরুতে কিংয়ের উইকেট হারিয়ে চাপে পড়ে ক্যারিবিয়ানরা।

কিং আউট হয়ে ফিরলে ক্রিজে আসেন দলীয় অধিনায়ক শাই হোপ, দলের আরেক ওপেনার আলিক আথানেজকে সাথে নিয়ে শুরুর ধাক্কা সামলে ওঠে ওয়েস্ট ইন্ডিজ।

একের পর এক চার-ছক্কা মেরে ৩০ বলে ব্যক্তিগত অর্ধশত পূরণ করেন ক্যারিবিয়ান ওপেনার আলিক আথানেজ। তাদের জুটিতে যখন ক্যারিবিয়ানরা ২০০-এর উপরে সংগ্রহের দিকে হাঁটছিল—তখনই বল হাতে আসেন টাইগার স্পিনার নাসুম।

দলীয় ১০৬ রানের মাথায় মাথায় পরপর দুই দলে দুই উইকেট নিয়ে বাংলাদেশকে খেলায় ফেরান নাসুম। আথানেজ ও রাদারফোর্ড ফিরলেও ক্রিজে ছিল ফিফটি করা উইন্ডিজ অধিনায়ক শাই হোপ।

দলীয় ১১২ রানের মাথায় ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ককে ব্যক্তিগত ৫৫ রানের মাথায় সাজঘরের পাঠান টাইগার পেসার মুস্তাফিজুর রহমান।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ১৩ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১১২ রান। ত্রিজে আছেন দুই নতুন ব্যাটার রভম্যান পাওয়েল ও জেসন হোল্ডার।

বল হাতে বাংলাদেশের হয়ে ২টি উইকেট নেন নাসুম আহমেদ এবং ১টি করে উইকেট নেন তাসকিন ও মুস্তাফিজ।

রূপালী বাংলাদেশ

Link copied!