× UCB Sticker Card
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৫, ০৮:৫৮ এএম

শ্রীলঙ্কাকে ৬৭ রানে হারিয়ে ঘুরে দাঁড়াল জিম্বাবুয়ে

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৫, ০৮:৫৮ এএম

জিম্বাবুয়ের বোলারদের সামনে মাত্র ৯৫ রানে অলআউট হলো লঙ্কানরা।   ছবি- সংগৃহীত

জিম্বাবুয়ের বোলারদের সামনে মাত্র ৯৫ রানে অলআউট হলো লঙ্কানরা। ছবি- সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজও খারাপভাবেই শুরু করল শ্রীলঙ্কা। পাকিস্তানের বিপক্ষে হারের পর এবার জিম্বাবুয়ের বোলারদের সামনে মাত্র ৯৫ রানে অলআউট হলো লঙ্কানরা। ১৬৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৬৭ রানের বড় ব্যবধানে হারল তারা।

ব্রায়ান বেনেট ও সিকান্দার রাজার হাফ সেঞ্চুরি করতে না পারার আক্ষেপ থাকলেও থাকতে পারে। তবে তাদের পঞ্চাশ ছুঁইছুঁই ইনিংস জেতার জন্য যথেষ্ট ছিল।

বেনেট ৪২ বলে ৪৯ রানে আউট হন। ৫ চার ও ১ ছয় ছিল তার ইনিংসে। সিকান্দার ৩২ বলে ৩ চার ও ২ ছয়ে ৪৭ রান করেন।

শ্রীলঙ্কার পক্ষে ওয়ানিন্দু হাসারাঙ্গা সর্বোচ্চ তিন উইকেট নেন। দুটি উইকেট পান ইশান মালিঙ্গা।

জিম্বাবুয়ের দারুণ বোলিংয়ে শ্রীলঙ্কা ২০ ওভার শেষে একশর আগেই অলআউট হয়েছে। তাদের অধিনায়ক দাসুন শানাকা সর্বোচ্চ ৩৪ রান করেন। এছাড়া অন্য দুই অঙ্কের ইনিংস আসে কেবল ভানুকা রাজাপাকশার  (১১) ব্যাটে।

জিম্বাবুয়ের ছয় বোলারের প্রত্যেকে উইকেট পেয়েছেন। সবচেয়ে ভালো বোলিং ব্রাড ইভান্সের। ৪ ওভারে ৯ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি।

৬৭ রানের জয়ে জিম্বাবুয়ে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াল। ঝোড়ো ইনিংস খেলার পর বল হাতে এক উইকেট নিয়ে ম্যাচসেরা সিকান্দার।

রূপালী বাংলাদেশ

Link copied!