× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২৫, ০৯:০৭ পিএম

মেসির সফরে বিশৃঙ্খলা: পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রীর পদত্যাগ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২৫, ০৯:০৭ পিএম

মেসির সঙ্গে পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।  ছবি- সংগৃহীত

মেসির সঙ্গে পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। ছবি- সংগৃহীত

আর্জেন্টাইন ফুটবল সুপারস্টার লিওনেল মেসির ভারত সফরকে ঘিরে কলকাতায় চরম বিশৃঙ্খলা ও ভাঙচুরের ঘটনার জেরে পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস পদত্যাগ করেছেন।

মঙ্গলবার বিকেলে তার পদত্যাগপত্র গ্রহণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এ ঘটনার প্রেক্ষাপটে এর আগে দুপুরে রাজ্য পুলিশের মহাপরিচালকসহ তিনজন শীর্ষ কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দেয় রাজ্য সরকার।

একই সঙ্গে একজন সিনিয়র পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত এবং আরেকজন প্রশাসনিক কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

মেসির কলকাতা সফরের দিন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভূমিকা নিয়ে গত চার দিন ধরেই ব্যাপক সমালোচনা চলছিল।

তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ মঙ্গলবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি হাতে লেখা চিঠি প্রকাশ করেন, যেটিকে তিনি অরূপ বিশ্বাসের পদত্যাগপত্র বলে দাবি করেন। তবে মুখ্যমন্ত্রীকে উদ্দেশ করে লেখা ওই চিঠিতে কোনো স্বাক্ষর ছিল না।

উল্লেখ্য, অরূপ বিশ্বাস ক্রীড়া দপ্তরের পাশাপাশি রাজ্যের বিদ্যুৎ দপ্তরেরও দায়িত্বে রয়েছেন। ক্রীড়ামন্ত্রীর পদ ছাড়লেও বিদ্যুৎ দপ্তরের দায়িত্ব তিনি বহাল রেখেছেন।

ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ ওঠে, মাঠে বিশৃঙ্খলা সামাল দিতে তিনি ব্যর্থ হন।

পাশাপাশি সমালোচকরা দাবি করেন, মেসির মাঠে উপস্থিতির পুরো সময়জুড়ে তিনি তার ঘনিষ্ঠ অবস্থানে ছিলেন। মাঠে দাঁড়িয়ে মেসির কোমর জড়িয়ে ধরে তোলা একটি ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়।

এ ছাড়া অরূপ বিশ্বাসের পরিবারের দুই সদস্য এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের তিন সদস্যকে মেসির সঙ্গে আলাদা একটি ছবিতে দেখা গেছে, যেখানে ক্রীড়ামন্ত্রীও উপস্থিত ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, মেসি মাঠ ছাড়ার কিছুক্ষণ পরেই অরূপ বিশ্বাসও স্টেডিয়াম ত্যাগ করেন। এরপরই গ্যালারিতে দর্শকদের একাংশের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পানির বোতল ছোড়া ও চেয়ার ভাঙচুরের ঘটনা ঘটে, যা শেষ পর্যন্ত বড় ধরনের বিশৃঙ্খলার রূপ নেয়।

রূপালী বাংলাদেশ

Link copied!