× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২৫, ০৪:৪৪ পিএম

সড়ক দুর্ঘটনার শিকার মেসির বোন, বিয়ে স্থগিত

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২৫, ০৪:৪৪ পিএম

লিওনেল মেসি, তার বোন ও  জুলিয়ান আরেলানো। ছবি- সংগৃহীত

লিওনেল মেসি, তার বোন ও জুলিয়ান আরেলানো। ছবি- সংগৃহীত

আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি লিওনেল মেসির পরিবারে বিষাদের ছায়া। যুক্তরাষ্ট্রের মিয়ামিতে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন মেসির ছোট বোন মারিয়া সোল মেসি। বর্তমানে তিনি শঙ্কামুক্ত হলেও শরীরে গুরুতর আঘাত এবং দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

জনপ্রিয় সংবাদমাধ্যম এবং টিভি সাংবাদিক অ্যাঞ্জেল দে ব্রিটো জানিয়েছেন, মিয়ামি শহরে গাড়ি চালানোর সময় মারিয়া সোল নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং গাড়িটি সজোরে একটি দেওয়ালে ধাক্কা খায়।

দুর্ঘটনার পর তিনি কিছু সময়ের জন্য অচেতন হয়ে পড়েছিলেন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসকরা জানিয়েছেন, দুর্ঘটনায় মারিয়া সোলের শরীরে একাধিক জটিলতা দেখা দিয়েছে। এবং তার মেরুদণ্ডের হাড়ে ফাটল ধরেছে ও দুর্ঘটনার সময় তিনি শরীরের কিছু অংশে দগ্ধ হয়েছেন।

বর্তমানে মারিয়া সোলকে উন্নত চিকিৎসার জন্য নিজ শহর আর্জেন্টিনার রোসারিওতে ফিরিয়ে নেওয়া হয়েছে। সেখানে বর্তমানে তার দীর্ঘমেয়াদী পুনর্বাসন প্রক্রিয়া শুরু হয়েছে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি ধীরে ধীরে সুস্থতার পথে রয়েছেন।

এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার কারণে মারিয়া সোলের ব্যক্তিগত জীবনেও বড় প্রভাব পড়েছে। আগামী বছরের শুরুতে ইন্টার মিয়ামির কোচিং স্টাফের সদস্য জুলিয়ান আরেলানোর সঙ্গে তার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কথা ছিল।

তবে শারীরিক অবস্থা বিবেচনা করে মেসির পরিবার থেকে এই বিয়ে বর্তমানে অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!