× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৫, ০৪:০০ পিএম

৪০ ছুঁইছুঁই বয়সেও অপ্রতিরোধ্য রোনালদো

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৫, ০৪:০০ পিএম

ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি : সংগৃহীত

ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি : সংগৃহীত

ফুটবল বিশ্বের মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ক্যারিয়ারের শেষ সময়ে দাঁড়িয়েও যেন এক অপরাজেয় যোদ্ধা। বয়স ৪০ ছুঁইছুঁই হলেও মাঠের পারফরম্যান্স আর অদম্য মানসিকতায় তিনি বুঝিয়ে দিচ্ছেন, ‘বয়স কেবল একটি সংখ্যা মাত্র’।

বর্তমানে আল নাসরের হয়ে খেলা এই পর্তুগিজ সুপারস্টারের নজর এখন ফুটবল ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে ১,০০০ গোলের মাইলফলক স্পর্শ করা।

সম্প্রতি ট্রান্সফার মার্কেট সৌদি প্রো লিগের খেলোয়াড়দের নতুন বাজারমূল্য প্রকাশ করেছে। সেখানে দেখা গেছে, রোনালদোর বর্তমান বাজারমূল্য ১৪ মিলিয়ন ডলার।

যদিও তিনি লিগের সবথেকে দামি খেলোয়াড় নন (শীর্ষে আছেন ২৫ মিলিয়ন ডলার মূল্যের কিংসলে কোমান), তবুও ৩৯ বছর বয়সে এই মূল্য তার জনপ্রিয় ও কার্যকর উপস্থিতিরই প্রমাণ দেয়।

অন্যদিকে, চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির সাথে তুলনা এখানেও অবধারিত। বর্তমানে এমএলএসে খেলা মেসির বাজারমূল্য কিছুটা কমে দাঁড়িয়েছে ১৭ মিলিয়ন ডলার। অর্থাৎ, বয়সের এই পর্যায়ে এসেও দুই মহাতারকার মূল্যের ব্যবধান মাত্র ৩ মিলিয়ন ডলার।

রোনালদোর বর্তমান চুক্তি এবং ফর্ম ইঙ্গিত দিচ্ছে যে, তিনি ২০২৫ সাল ছাড়িয়ে ২০২৬ সালের বিশ্বকাপ পর্যন্ত খেলা চালিয়ে যেতে চান। তখন তার বয়স হবে ৪১ বছর। আল নাসরের হয়ে শিরোপা জেতার পাশাপাশি নিজের গোলসংখ্যাকে চার অঙ্কের ঘরে নিয়ে যাওয়াই এখন তার প্রধান লক্ষ্য।

রূপালী বাংলাদেশ

Link copied!