× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৬, ০৭:২৯ পিএম

একই জার্সিতে খেলা হবে না নেইমার-মেসির

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৬, ০৭:২৯ পিএম

লিওনেল মেসি ও নেইমার জুনিয়র। ছবি : সংগৃহীত

লিওনেল মেসি ও নেইমার জুনিয়র। ছবি : সংগৃহীত

ফুটবল প্রেমীদের দীর্ঘদিনের প্রতিক্ষা ছিল—বার্সেলোনা ও পিএসজির সেই বিখ্যাত ‘মেসি-নেইমার’ জুটিকে আবারও হয়তো ইন্টার মিয়ামির জার্সিতে দেখা যাবে। কিন্তু ভক্তদের জন্য এল এক বড় দুঃসংবাদ।

ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসের সঙ্গে ৩৩ বছর বয়সী নেইমার জুনিয়রের চুক্তি ২০২৫ সালের ডিসেম্বরে শেষ হওয়ার কথা ছিল। গুঞ্জন ছিল, এরপরই তিনি ফ্রি এজেন্ট হিসেবে মিয়ামিতে পাড়ি জমাবেন।

তবে সব জল্পনা উড়িয়ে দিয়ে সান্তোস ক্লাব আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, নেইমারের চুক্তির মেয়াদ ২০২৬ সালের শেষ পর্যন্ত বাড়ানো হয়েছে।

সান্তোসের অফিশিয়াল বিবৃতিতে বলা হয়, ভিলা বেলমিরোর প্রিন্স বাড়িতেই থাকছেন ২০২৬ পর্যন্ত! নেইমার জুনিয়র সান্তোসে চুক্তি নবায়ন করেছেন, যাতে এই পবিত্র শার্টের সঙ্গে তার ফুটবল ইতিহাসের নতুন অধ্যায় লেখা যায়।

ক্লাব সভাপতি মার্কেলো তেইশেরা এই ঘোষণায় উচ্ছ্বাস প্রকাশ করে জানিয়েছেন, নেইমারকে পাশে রেখেই ক্লাব পুনর্গঠনের প্রকল্প সঠিক পথে এগিয়ে যাচ্ছে।

গত অক্টোবরে স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ট জানিয়েছিল, ইউরোপীয় ক্লাবগুলোর অনাগ্রহের সুযোগ নিয়ে ইন্টার মিয়ামি নেইমারকে দলে ভেড়াতে পারে। কিন্তু বর্তমান পরিস্থিতি বলছে ভিন্ন কথা।

এদিকে, নেইমার না এলেও ইন্টার মিয়ামি কিন্তু থেমে নেই। ২০২৬ মৌসুমকে সামনে রেখে বড় ধরনের পরিবর্তনের পথে হাঁটছে ডেভিড বেকহ্যামের ক্লাব।

রূপালী বাংলাদেশ

Link copied!