× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৬, ০৮:০১ পিএম

পরিবারসহ দুর্ঘটনার শিকার আর্জেন্টাইন ফুটবলার, অল্পের জন্য রক্ষা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৬, ০৮:০১ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

আর্জেন্টিনার হয়ে ২০১৪ বিশ্বকাপ ফাইনাল খেলা সাবেক ফুটবলার ও ম্যানচেস্টার সিটির তারকা মার্টিন ডেমিচেলিস ছুটি কাটাতে গিয়ে ভয়াবহ বিপদের মুখে পড়েছিলেন। উরুগুয়ের সমুদ্রে গোসল করতে নেমে তিনি ও তার সন্তানরা প্রবল স্রোতের কবলে পড়ে যান।

সংবাদমাধ্যমের খবরে জানা যায়, ডেমিচেলিসের সঙ্গে তার তিন সন্তান—বাস্তিয়ান (১৬), লোলা (১২) ও এমা (৮)—সমুদ্রে নেমেছিলেন। এ সময় শক্তিশালী স্রোত তাদের তীর থেকে অনেক দূরে টেনে নিয়ে যায়। ওই ঘটনায় ডেমিচেলিসের ভাতিজি ক্যামিলাও বিপদে পড়ে যান।

পরিস্থিতি গুরুতর হয়ে উঠলেও স্থানীয় কয়েকজন সার্ফার দ্রুত এগিয়ে এসে তাদের উদ্ধার করেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা আর্জেন্টিনা ও প্রতিবেশী দেশ উরুগুয়েতে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। অনেকেই ঘটনাটিকে ‘অলৌকিকভাবে বেঁচে যাওয়া’ বলে মন্তব্য করছেন।

ঘটনাটি ঘটে উরুগুয়ের জনপ্রিয় পর্যটন এলাকা পুন্তা দেল এস্তের কাছে, ইডেন রক নামের একটি স্থানে। সেখানে সাঁতার কাটা নিষিদ্ধ না হলেও নিকটতম লাইফগার্ড সার্ভিস প্রায় এক কিলোমিটার দূরে ছিল। ওই সময় লাইফগার্ডদের শিফট পরিবর্তনের কারণে সৈকতে সরাসরি নজরদারি ছিল না।

উরুগুয়ের সাংবাদিক গুস্তাভো দেস্কালজি এক টেলিভিশন সাক্ষাৎকারে জানান, জায়গাটির পানির গভীরতা বেশি এবং স্রোত খুবই শক্তিশালী। ফলে অভিজ্ঞ সাঁতারুরাও সেখানে সহজে বিপদে পড়তে পারেন।

উল্লেখ্য, মার্টিন ডেমিচেলিস ২০০৫ থেকে ২০১৬ সাল পর্যন্ত আর্জেন্টিনার হয়ে ৫১টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। তিনি ২০১৪ বিশ্বকাপ ও ২০১৫ কোপা আমেরিকায় রানার্সআপ দলের সদস্য ছিলেন। 

ক্লাব ফুটবলে রিভার প্লেট, বায়ার্ন মিউনিখ, মালাগা ও ম্যানচেস্টার সিটির হয়ে খেলেছেন তিনি। অবসর নেওয়ার পর বর্তমানে কোচিং পেশায় যুক্ত আছেন ৪৫ বছর বয়সী এই সাবেক ডিফেন্ডার।

রূপালী বাংলাদেশ

Link copied!