× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২৬, ০৪:৩২ পিএম

এমবাপ্পের প্রভাবই কি কাল হলো জাবি আলোনসোর?

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২৬, ০৪:৩২ পিএম

কিলিয়ান এমবাপ্পে ও জাবি আলোনসো। ছবি : সংগৃহীত

কিলিয়ান এমবাপ্পে ও জাবি আলোনসো। ছবি : সংগৃহীত

রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে জাবি আলোনসোর বিদায়ের পেছনে কিলিয়ান এমবাপ্পের ভূমিকা নিয়ে আলোচনা চলছে। বিশেষ করে বার্সেলোনার বিপক্ষে স্প্যানিশ সুপার কাপ ফাইনালের পর ঘটে যাওয়া একটি বিতর্কিত ঘটনায় এমবাপ্পে ও আলোনসোর মধ্যে মতবিরোধ প্রকাশ্যে আসে।

রোববার স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে ৩-২ গোলে হারের পর সোমবার আনুষ্ঠানিকভাবে জাবি আলোনসোর বিদায়ের ঘোষণা দেয় রিয়াল মাদ্রিদ। ক্লাব জানায়, অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন আলভারো আরবেলোয়া।

কোচের বিদায়ের পর ইনস্টাগ্রামে এক স্টোরিতে আলোনসোর উদ্দেশে বিদায়ী বার্তা দেন এমবাপ্পে। সেখানে তিনি লেখেন, সময়টা ছোট হলেও আপনার অধীনে খেলাটা আমার জন্য দারুণ অভিজ্ঞতা ছিল। প্রথম দিন থেকেই আমার ওপর বিশ্বাস রাখার জন্য ধন্যবাদ। ফুটবল সম্পর্কে আপনার স্পষ্ট ধারণা ও জ্ঞান আমাকে মুগ্ধ করেছে। ভবিষ্যতের জন্য শুভকামনা।

গার্ড অব অনার বিতর্কে ফাটল

ফাইনাল ম্যাচ শেষে পুরস্কার বিতরণীর সময় ঘটে যাওয়া একটি ঘটনায় উত্তেজনা আরও বেড়ে যায়। বার্সেলোনা খেলোয়াড়দের জন্য ‘গার্ড অব অনার’ দিতে প্রস্তুতি নিচ্ছিলেন আলোনসো। কিন্তু এমবাপ্পে প্রকাশ্যে এর বিরোধিতা করেন। তিনি সতীর্থদের সেখান থেকে সরে যেতে বলেন এবং বার্সেলোনাকে আলাদাভাবে উদযাপন করতে দেন।

ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা শুরু হয়। শেষ পর্যন্ত আলোনসোও এমবাপ্পের সঙ্গে ড্রেসিংরুমের দিকে চলে যান, গার্ড অব অনারের পরিকল্পনা বাতিল হয়।

ঘটনাটি নিয়ে বার্সেলোনার সভাপতি হোয়ান লাপোর্তা বলেন, এমবাপ্পের আচরণে আমি অবাক। জয়–পরাজয় যা-ই হোক, খেলাধুলায় সম্মান থাকা উচিত। আমরা প্রতিপক্ষকে সম্মান জানিয়েছি, তাই বিষয়টি আমার বোধগম্য নয়।

ড্রেসিংরুমে প্রভাব হারান আলোনসো?

চোটের কারণে এমবাপ্পে টুর্নামেন্টের শুরুতে দলের সঙ্গে ছিলেন না। ফাইনালে তিনি বেঞ্চ থেকে নেমে খেললেও ম্যাচের মোড় ঘোরাতে পারেননি। তবে মাঠের বাইরে তার প্রভাব যে ড্রেসিংরুমে বড় ভূমিকা রাখছিল, তা স্পষ্ট হয়ে ওঠে।

গার্ড অব অনার বিতর্কের পরই ধারণা জোরালো হয়—দলের ওপর আলোনসোর নিয়ন্ত্রণ দুর্বল হয়ে পড়েছে। এমবাপ্পের প্রভাব ও ভেতরের অস্থিরতা মিলিয়েই শেষ পর্যন্ত কোচ বদলের সিদ্ধান্ত নেয় রিয়াল মাদ্রিদ।

রূপালী বাংলাদেশ

Link copied!