× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৬, ০১:৩৩ পিএম

২০ হাজার কোটি টাকার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন মেসি

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৬, ০১:৩৩ পিএম

লিওনেল মেসি। ছবি : সংগৃহীত

লিওনেল মেসি। ছবি : সংগৃহীত

পিএসজি ছাড়ার পর সৌদি ক্লাবগুলোর চোখধাঁধানো প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। তিনি চিরপ্রতিদ্বন্দ্বী রোনালদোর পথ অনুসরণ না করে মেজর লিগ সকার বেছে নিয়েছেন, যেখানে পরিবারসহ যুক্তরাষ্ট্রে নতুন অধ্যায় শুরু করছেন।

মেসিকে বিভিন্ন সৌদি ক্লাবের দেওয়া প্রস্তাব চোখ কপালে তুলেছে সমর্থকদের। মরুর দেশটির ক্লাব আল হিলালসহ কয়েকটি ক্লাব বড় অঙ্কের চুক্তি করতে প্রস্তুত ছিল। আল-ইত্তিহাদ প্রেসিডেন্ট আনমার আল হাইলি জানিয়েছেন, পিএসজি ছাড়ার পর মেসিকে বছরে ১৪০ কোটি ইউরো প্রস্তাব করা হয়েছিল, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২০ হাজার কোটি টাকা।

আল হাইলি বলেন, টাকা কোনো সমস্যা ছিল না। যদি মেসি আল-ইত্তিহাদে যোগদানের জন্য রাজি হতেন, আমরা তাকে এমন চুক্তি দিতাম, যেখানে তিনি চাইলে যেকোনো সময়কাল এবং যেকোনো পরিমাণ অর্থ নিতে পারতেন, এমনকি আজীবনও। আমরা তাকে চাই, কারণ তিনি ইতিহাসের সেরা ফুটবলার।

বর্তমানে আল-ইত্তিহাদের সবচেয়ে বড় তারকা হলেন করিম বেনজেমা। তবে হাইলি স্পষ্ট করে বলেছেন, মেসি এখনো তাদের শীর্ষ পছন্দ। সৌদি প্রস্তাব গ্রহণ করলে মেসি বিশ্বের সর্বোচ্চ বেতনভোগীর তালিকায় আরও শীর্ষে উঠতে পারতেন।

তবে মেসি ও তার পরিবার অন্য পথ বেছে নিয়েছেন। তিনি বর্তমানে ইন্টার মায়ামির হয়ে খেলছেন। মেজর লিগ সকারে তার আয় সৌদি প্রস্তাবের তুলনায় কম হলেও মেসি ক্যারিয়ারের এই পর্যায়ে পরিবার ও নিজের পছন্দকে অর্থের চেয়ে বেশি প্রাধান্য দিয়েছেন। তার হাত ধরেই ইন্টার মায়ামি নিয়মিত শিরোপার স্বাদ পাচ্ছে। বার্সেলোনার সাবেক ফুটবল তারকা মাঝেমধ্যেই জানিয়েছিলেন, পরিবারসহ যুক্তরাষ্ট্রে তার জীবন দারুণ কাটছে।

মেসির এই সিদ্ধান্ত স্পষ্টভাবে দেখিয়েছে যে, তার ক্যারিয়ারের এই পর্যায়ে অর্থের চেয়ে পরিবার এবং ব্যক্তিগত পছন্দকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

রূপালী বাংলাদেশ

Link copied!