× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৬, ০৪:১৮ পিএম

চোখের সামনে ‘স্বপ্নের ট্রফি’ দেখে যা বললেন জামাল ভূঁইয়া

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৬, ০৪:১৮ পিএম

ফিফা বিশ্বকাপ ট্রফির পাশে জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া, পাশে ২০০২ বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান গিলবার্তো সিলভা। ছবি : সংগৃহীত

ফিফা বিশ্বকাপ ট্রফির পাশে জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া, পাশে ২০০২ বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান গিলবার্তো সিলভা। ছবি : সংগৃহীত

আবারও বাংলাদেশে এসেছে ফিফা বিশ্বকাপ ট্রফি। ২০০২, ২০১৩ এবং ২০২২ সালের পর এবার চতুর্থবারের মতো ঢাকায় এসেছে সোনালি এই ট্রফি। ২০০৬ সাল থেকে প্রতি বিশ্বকাপের আগে ট্রফি বিশ্বভ্রমণে বের হয়।

২০২৬ বিশ্বকাপের ট্রফি ভ্রমণ শুরু হয়েছে ৩ জানুয়ারি সৌদি আরব থেকে। অনেক দেশ ঘুরে এই ট্রফি ঢাকায় এসে পৌঁছায়। ১৫০ দিনের এই সফর শেষ হবে মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে, যেখানে আগামী ১২ জুন অনুষ্ঠিত হবে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ।

বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া বলেন, এতদিন ট্রফি দেখেছি শুধু টেলিভিশন বা ছবিতে, আজ প্রথমবার কাছ থেকে দেখলাম। সত্যি বলতে, অভিজ্ঞতাটা একদম জোশ! আমি ভেবেছিলাম ট্রফিটা ছোট, কিন্তু সামনে থেকে দেখার পর বুঝলাম এটি বেশ বড়। ওজন প্রায় চার কেজি, এবং পুরো ট্রফিটিই খাঁটি সোনা।

জামাল আরও বলেন, এই ট্রফি আমাদের ফুটবলারদের জন্য বড় অনুপ্রেরণা। আশা করি নতুন প্রজন্মের ফুটবলাররা একদিন বিশ্বকাপ মঞ্চে বাংলাদেশের নাম লেখাবে।

ট্রফি বরণ অনুষ্ঠানে জামালের সঙ্গে ছিলেন ২০০২ বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান তারকা গিলবার্তো সিলভা। শৈশব থেকে ব্রাজিলের খেলোয়াড়দের অনুরাগী জামাল বলেন,“ছোটবেলা থেকে আমি ব্রাজিলকে অনুসরণ করেছি। রোনালদো, রিভালদো, রোনালদিনিয়ো আর গিলবার্তো—এই দল আমাকে বড় অনুপ্রেরণা দিয়েছে।

তবে হাসতে হাসতে জামাল জানান, তিনি ট্রফি জয়ের দিক থেকে জন্মভূমি ডেনমার্ককেই এগিয়ে রাখছেন। মনেপ্রাণে চাই ডেনমার্ক ট্রফি জিতুক। যদি না পারে, তবে ব্রাজিল হোক বিজয়ী।

রূপালী বাংলাদেশ

Link copied!