× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৬, ০৯:৩৪ পিএম

কোপা লিবার্তাদোরেসে খেলতে পারেন লিওনেল মেসি

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৬, ০৯:৩৪ পিএম

লিওনেল মেসি ও ইন্টার মিয়ামির মালিক জর্জ মাস। ছবি- সংগৃহীত

লিওনেল মেসি ও ইন্টার মিয়ামির মালিক জর্জ মাস। ছবি- সংগৃহীত

ইউরোপীয় ফুটবলের পাঠ চুকিয়ে যুক্তরাষ্ট্রের ইন্টার মিয়ামিতে নতুন অধ্যায় শুরু করা লিওনেল মেসিকে দেখা যেতে পারে দক্ষিণ আমেরিকার সবচেয়ে মর্যাদাপূর্ণ ক্লাব টুর্নামেন্ট কোপা লিবার্তাদোরেসে -এ।

ইন্টার মিয়ামির মালিক জর্জ মাস সম্প্রতি নিশ্চিত করেছেন যে, তার ক্লাবকে এই টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করার বিষয়ে কনমেবল সভাপতি আলেহান্দ্রো দমিঙ্গেসের সঙ্গে আলোচনা চলছে।

মাস আর্জেন্টাইন সংবাদপত্র ওলে’কে জানিয়েছেন, আমি কনমেবল এবং আলেহান্দ্রো দমিঙ্গেসের সঙ্গে সরাসরি আলোচনা করছি যাতে ইন্টার মিয়ামির কোপা লিবার্তাদোরেসে অংশগ্রহণের সম্ভাবনা যাচাই করা যায়। এর আগে মেক্সিকান ক্লাবগুলো অংশগ্রহণ করেছে, তাই এটি অসম্ভব নয়।

তিনি আরও একটি রূপরেখা দিয়েছেন, যে কিভাবে ইন্টার মিয়ামি এই টুর্নামেন্টে জায়গা পেতে পারে।

লিগ চ্যাম্পিয়নদের অগ্রাধিকার: নিজ নিজ দেশের লিগ চ্যাম্পিয়নরা এই টুর্নামেন্টে সুযোগ পাবেন।

বর্তমান অবস্থান: ২০২৫ মৌসুমের এমএলএস চ্যাম্পিয়ন হিসেবে ইন্টার মিয়ামি ইতিমধ্যেই যোগ্যতা অর্জন করেছে।

উত্তর বনাম দক্ষিণ: উত্তর ও মধ্য আমেরিকার ক্লাবগুলো অংশ নিলে প্রতিযোগিতার মান ও জনপ্রিয়তা আরও বৃদ্ধি পাবে।

মাস বলেন, আমি জনসমক্ষে এবং এমএলএস লিগের ভেতরেও বলেছি যে, আমি লিবার্তাদোরেসে খেলতে চাই। আমি বিশ্বাস করি উত্তর ও মধ্য আমেরিকান ক্লাবগুলো অংশ নিলে এই টুর্নামেন্ট আরও শক্তিশালী হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!