× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৬, ০৯:৪৮ এএম

বিশ্বকাপ স্বপ্ন কি শেষ আর্জেন্টাইন তারকার

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৬, ০৯:৪৮ এএম

বিশ্বকাপ ট্রফি হাতে হুয়ান ফয়েথ। ছবি : সংগৃহীত

বিশ্বকাপ ট্রফি হাতে হুয়ান ফয়েথ। ছবি : সংগৃহীত

লা লিগার হাইভোল্টেজ ম্যাচে রিয়াল মাদ্রিদের কাছে ২-০ গোলে হেরেছে ভিয়ারিয়াল। তবে এই হারের চেয়েও বড় ক্ষত হয়ে দাঁড়িয়েছে দলের অন্যতম সেরা ডিফেন্ডার এবং আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী সদস্য হুয়ান ফয়েথের ইনজুরি। কিলিয়ান এমবাপের জোড়া গোলের এই ম্যাচে প্রথমার্ধেই মাঠ ছাড়তে বাধ্য হন ২৮ বছর বয়সি এই তারকা।

শনিবার (২৪ জানুয়ারি) রাতে লা লিগার ম্যাচে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হয়েছিল ভিয়ারিয়াল। ম্যাচের ২৪ মিনিটের মাথায় একটি বল দখলের লড়াইয়ে হুয়ান ফয়েথের বাঁ পা মাঠের ঘাসের (টার্ফ) সঙ্গে আটকে যায়। 

সঙ্গে সঙ্গেই তীব্র যন্ত্রণায় মাঠে লুটিয়ে পড়েন তিনি। ভিয়ারিয়ালের মেডিকেল টিম প্রাথমিক পরীক্ষা শেষেই কোচ মার্সেলিনোকে জানিয়ে দেয় যে, ফয়েথের পক্ষে খেলা চালিয়ে যাওয়া সম্ভব নয়। তৎক্ষণাৎ তার বদলি হিসেবে মাঠে নামেন রাফা মারিন।

স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কার প্রতিবেদন অনুযায়ী, ফয়েথের ইনজুরিটি বেশ গুরুতর এবং ধারণা করা হচ্ছে এটি একটি অ্যাকিলিস টেন্ডন ইনজুরি। ফুটবলারদের জন্য অ্যাকিলিস টেন্ডন বা হাঁটুর এসিএল ইনজুরিকে ক্যারিয়ারের অন্যতম কঠিন পরীক্ষা হিসেবে ধরা হয়।

জানা যায়, এ ধরনের ইনজুরিতে সাধারণত অস্ত্রোপচারের প্রয়োজন হয় এবং মাঠে ফিরতে ন্যূনতম ৬ মাস থেকে ১ বছর সময় লাগতে পারে। যদি ইনজুরি গুরুতর হয়, তবে সুস্থ হওয়ার প্রক্রিয়া আরও দীর্ঘ হতে পারে।

এদিকে, ২০২৬ বিশ্বকাপের পর্দা উঠতে বাকি আর মাত্র ৫ মাসেরও কম সময়। আগামী ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার মিশন শুরু করবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। 

রূপালী বাংলাদেশ

Link copied!