× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৬, ১০:২৮ এএম

এমবাপ্পের জোড়া গোলে শীর্ষে রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৬, ১০:২৮ এএম

লা লিগায় রিয়াল মাদ্রিদ ও ভিয়ারিয়াল। ছবি : সংগৃহীত

লা লিগায় রিয়াল মাদ্রিদ ও ভিয়ারিয়াল। ছবি : সংগৃহীত

লা লিগার শিরোপা লড়াই এখন তুঙ্গে। ভিয়ারিয়ালের বিপক্ষে ২-০ ব্যবধানের দাপুটে জয়ে বার্সেলোনাকে পেছনে ফেলে টেবিলের শীর্ষে রিয়াল মাদ্রিদ। বর্তমান চ্যাম্পিয়নদের হয়ে জয়ের নায়ক ফরাসি সুপারস্টার কিলিয়ান এমবাপ্পে, যিনি ম্যাচের দ্বিতীয় অর্ধে দুটি গোল করে দলের জয় নিশ্চিত করেন।

ম্যাচের প্রথমার্ধে দুই দলই বেশ সতর্ক ফুটবল খেলে। রক্ষণভাগের দৃঢ়তায় প্রথমার্ধ গোলশূন্য থাকলেও বিরতির পর খোলস ছেড়ে বেরিয়ে আসে আরবেলোয়ার দল। ম্যাচের ৫১ মিনিটে ডেডলক ভাঙেন এমবাপ্পে। 

ভিনিসিয়ুস জুনিয়রের একটি নিচু ক্রস ভিয়ারিয়াল ডিফেন্ডার ক্লিয়ার করতে ব্যর্থ হলে বল পান এমবাপ্পে। নিখুঁত শটে বল জালে জড়াতে ভুল করেননি এই ফরোয়ার্ড। এই গোলের মাধ্যমে লিগে ১৯ ম্যাচে নিজের ২১তম গোল পূর্ণ করলেন তিনি।

যদিও ভিয়ারিয়াল খেলোয়াড়দের দাবি ছিল, আক্রমণের শুরুতে ভিনিসিয়ুস বলটি সীমানার বাইরে থেকে ভেতরে এনেছিলেন, তবে ভিএআর পরীক্ষায় গোলটি বৈধ ঘোষণা করা হয়।

ম্যাচের শেষ বাঁশি বাজার ঠিক আগ মুহূর্তে ইনজুরি টাইমে আলফনসো পেড্রাজা ডি-বক্সের ভেতর এমবাপ্পেকে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিক থেকে ‘পানেনকা’ স্টাইলে গোল করে ব্যবধান ২-০ করেন এমবাপ্পে।

ম্যাচ শেষে এমবাপ্পে জানান, এই বিশেষ গোলটি তিনি তার সতীর্থ ব্রাহিম দিয়াজকে উৎসর্গ করেছেন। 

উল্লেখ্য, গত সপ্তাহে আফ্রিকা কাপ অফ নেশনস ফাইনালে মরক্কোর হয়ে একই কায়দায় পেনাল্টি মিস করেছিলেন দিয়াজ। ফলে সেনেগালের কাছে হারতে হয়েছিল তার দলকে। বন্ধুর সেই কঠিন সময়ে পাশে দাঁড়াতেই এমবাপ্পের এই উদযাপন।

রূপালী বাংলাদেশ

Link copied!