× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৬, ০৩:৪৩ পিএম

কী কারণে বয়কট করেছিলেন রোনালদো?

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৬, ০৩:৪৩ পিএম

ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি : সংগৃহীত

ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি : সংগৃহীত

সৌদি প্রো লিগে আল নাসরের টানা দুই ম্যাচ বয়কটের পর অবশেষে মাঠের লড়াইয়ে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। ইএসপিএন প্রতিবেদনে জানা গেছে, আগামী ১৪ ফেব্রুয়ারি আল ফাতেহের বিপক্ষে ম্যাচ দিয়েই মাঠে ফিরবেন ৪১ বছর বয়সী এই তারকা ফরোয়ার্ড।

সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ)-এর সঙ্গে অসন্তোষের কারণেই মূলত গত দুটি ম্যাচে খেলেননি রোনালদো। জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে ক্লাব সংক্রান্ত বিভিন্ন বিষয়ে পিআইএফের ভূমিকা নিয়ে তার আপত্তি ছিল। 

এছাড়া, চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব আল হিলালে তার সাবেক রিয়াল মাদ্রিদ সতীর্থ করিম বেনজেমার যোগদানের ঘটনাও তাকে হতাশ করেছিল বলে ধারণা করা হচ্ছে।

সূত্র জানিয়েছে, পিআইএফ রোনালদোর প্রধান দাবিগুলো মেনে নেওয়ায় তিনি মাঠে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। 

জানা যায়, পিআইএফের পক্ষ থেকে সাময়িকভাবে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া স্পোর্টিং ডিরেক্টর সিমাও কৌতিনহো এবং সিইও হোসে সেমেদো পুনরায় পূর্ণ ক্ষমতা নিয়ে কাজ শুরু করতে পারবেন।

রোনালদোর এই বয়কটের মাঝে সৌদি প্রো লিগ কর্তৃপক্ষ গত বৃহস্পতিবার একটি কড়া বিবৃতি দেয়। বিবৃতিতে সতর্ক করে বলা হয়, কোনো খেলোয়াড় নিজের ক্লাবের বাইরে গিয়ে সিদ্ধান্তের ওপর প্রভাব বিস্তার করতে পারেন না। 

সৌদি প্রো লিগ একটি সহজ নীতির ওপর পরিচালিত হয়—সব ক্লাব একই নিয়মের আওতায় স্বাধীনভাবে পরিচালিত হবে, লিগটি তাদের বিবৃতিতে জোর দিয়েছিল।

রূপালী বাংলাদেশ

Link copied!