ফুটবল মাঠে রেকর্ড গড়ার লড়াইয়ে সবসময়ই থাকেন ক্রিশ্চিয়ানো রোনালদো এবং নেইমার জুনিয়র। এবার লড়াইটা মাঠের বাইরে—আকাশে। কে কত দামি এবং দ্রুতগতির প্রাইভেট জেট ব্যবহার করেন, তা নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই।
চলুন দেখে নিই এই দুই মহাতারকার আকাশের বাহনের খুঁটিনাটি...
রোনালদো বর্তমানে বিশ্বের অন্যতম সেরা প্রাইভেট জেট ‘বম্বারডিয়ার গ্লোবাল ৬৫০০’ এর মালিক। বাংলাদেশি টাকায় যার মূল্য প্রায় ৩,০৯০ কোটি টাকা।
এই জেটটির গতি অবিশ্বাস্য। এটি ঘণ্টায় প্রায় ৯৫৬ কিমি গতিতে ছুটতে পারে। একবার জ্বালানি নিলে সরাসরি ১২ হাজার কিলোমিটারের বেশি পথ পাড়ি দিতে পারে।
ইউরোপ থেকে এশিয়া—যেকোনো প্রান্তে বিরতিহীনভাবে যাতায়াত করতে এটি অনন্য।
বিমানের গায়ে রোনালদোর সিগনেচার লোগো ‘CR7’ খোদাই করা আছে। ভেতরে রয়েছে প্রাইভেট সুইট বা শোবার ঘর এবং উন্নত ৪কে বিনোদন ব্যবস্থা।
অপরদিকে, নেইমার ব্যবহার করেন ‘দাসল্ট ফ্যালকন ৯০০এলএক্স’। এটিও প্রযুক্তিতে অনন্য। বাংলাদেশি টাকায় যার মূল্য প্রায় ২,৫০০ কোটি টাকা।
এই জেটটির বিশেষত্ব হলো এর তিনটি ইঞ্জিন। এটি বিমানটিকে বাড়তি নিরাপত্তা ও নির্ভরযোগ্যতা দেয়। এটি প্রায় ৯ হাজার কিলোমিটার পথ সরাসরি পাড়ি দিতে পারে।
বিমানটি জ্বালানি সাশ্রয়ী। এছাড়া, নেইমারের বিমান বহরে একটি ৫২ কোটি টাকার হেলিকপ্টারও রয়েছে, যা তাকে শহরের যানজট এড়িয়ে দ্রুত যাতায়াত করতে সাহায্য করে।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন