মরুর বুকে ক্রিশ্চিয়ানো রোনালদোর গোলক্ষুধা যেন কিছুতেই মিটছে না। পর্তুগিজ এই মহাতারকার জোড়া গোলে আল হাজেমকে ৪–০ ব্যবধানে বিধ্বস্ত করেছে আল নাসর। এই জয়ের মধ্য দিয়ে টানা দশম জয়ের কীর্তি গড়ার পাশাপাশি সৌদি প্রো লিগের পয়েন্ট টেবিলের শীর্ষস্থানও দখল করে নিয়েছে রিয়াদের ক্লাবটি।
এদিন শুরু থেকেই রোনালদো ঝড় ম্যাচের বাঁশি বাজার পর থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল আল নাসর। কিক-অফের মাত্র ২০ সেকেন্ডের মাথায় প্রতিপক্ষের রক্ষণে ভীতি ধরান ৩৯ বছর বয়সী রোনালদো।
গোলের দেখা পেতেও খুব বেশি সময় লাগেনি। ম্যাচের শুরুর দিকেই কিংসলি কোমানের নিখুঁত পাস নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ের জোরালো শটে জাল কাঁপান সিআর সেভেন। এটি ছিল তার ক্যারিয়ারের ৯৬৪তম গোল।
প্রথমার্ধেই জোয়াওয়ের ক্রসে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন কোমান। এর মাঝে রোনালদোর আরও একটি গোল অফসাইডের কারণে বাতিল হলে হ্যাটট্রিক থেকে বঞ্চিত হন তিনি। দ্বিতীয়ার্ধে অ্যাঞ্জেলোর একক প্রচেষ্টায় আসে দলের তৃতীয় গোল। আর ম্যাচের অন্তিম মুহূর্তে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি করে বড় জয় নিশ্চিত করেন রোনালদো।
আল হাজেমের বিপক্ষে এই জোড়া গোলের পর রোনালদোর অফিসিয়াল ক্যারিয়ার গোল সংখ্যা দাঁড়িয়েছে ৯৬৫-এ।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন