× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ০৭:১৩ পিএম

ধর্ষণের অভিযোগে বিচারের মুখে আশরাফ হাকিমি

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ০৭:১৩ পিএম

আশরাফ হাকিমি। ছবি : সংগৃহীত

আশরাফ হাকিমি। ছবি : সংগৃহীত

প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) এবং মরক্কো জাতীয় দলের অন্যতম সেরা তারকা আশরাফ হাকিমির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে বিচার শুরু করার নির্দেশ দিয়েছে ফরাসি আদালত। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ফ্রান্সের নানতেরে প্রসিকিউটর অফিস এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছে।

আদালতের সিদ্ধান্ত ও অভিযোগের প্রেক্ষাপট ২০২৩ সালে এক তরুণী হাকিমির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনলে প্যারিসের প্রসিকিউটর অফিস তদন্ত শুরু করে। দীর্ঘ তদন্ত শেষে প্রসিকিউটররা মঙ্গলবার জানান, মামলাটি বিচারের জন্য আদালতে পাঠানো হয়েছে। 

অভিযোগকারীর আইনজীবী র‍্যাচেল-ফ্লোর পার্দো এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, আমার মক্কেল আদালতের এই সিদ্ধান্তে স্বস্তি প্রকাশ করেছেন। বিচার বিভাগ অত্যন্ত দৃষ্টান্তমূলকভাবে বিষয়টি পরিচালনা করেছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করেছেন ২৮ বছর বয়সী এই রাইট-ব্যাক। 

পোস্টে তিনি লিখেন, আজকের দিনে কেবল একটি অভিযোগই কাউকে বিচারের মুখোমুখি করার জন্য যথেষ্ট হয়ে দাঁড়িয়েছে, যদিও আমি এটি অস্বীকার করছি এবং সব প্রমাণই বলছে এই অভিযোগ মিথ্যা। এটি যেমন একজন নির্দোষের জন্য অন্যায়, তেমনি প্রকৃত ভুক্তভোগীদের জন্যও অপমানজনক। 

তিনি আরও যোগ করেন যে, আদালতের মাধ্যমেই সত্য জনসমক্ষে আসবে।

হাকিমির আইনজীবী ফ্যানি কলিন এই বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করে দাবি করেছেন, অভিযোগকারী নারী তদন্তে কোনো সহযোগিতা করেননি। 

তিনি এএফপি-কে বলেন, বিচারটি শুরু হতে যাচ্ছে কেবল একজন নারীর কথার ওপর ভিত্তি করে। ওই নারী সব ধরনের মেডিকেল পরীক্ষা, ডিএনএ টেস্ট এবং নিজের মোবাইল ফোন পরীক্ষা করতে দিতে অস্বীকৃতি জানিয়েছেন। এমনকি তিনি একজন গুরুত্বপূর্ণ সাক্ষীর নাম বলতেও রাজি হননি।

উল্লেখ্য, কাতার বিশ্বকাপে মরক্কোকে সেমিফাইনালে তোলার অন্যতম কারিগর ছিলেন এই আশরাফ হাকিমি। 

রূপালী বাংলাদেশ

Link copied!