× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ৪, ২০২৬, ০৭:১১ পিএম

হাঁটুর চোট কেড়ে নিল রদ্রিগোর স্বপ্নের বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ৪, ২০২৬, ০৭:১১ পিএম

রদ্রিগো। ছবি : সংগৃহীত

রদ্রিগো। ছবি : সংগৃহীত

ব্রাজিল সমর্থকদের জন্য বড় দুঃসংবাদ নিয়ে হাজির হলো রদ্রিগোর চোট। রিয়াল মাদ্রিদ ও ব্রাজিল জাতীয় দলের এই তারকা ফুটবলারের হাঁটুর লিগামেন্ট ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপ খেলার স্বপ্ন চুরমার হয়ে গেল তার। 

ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে, রদ্রিগোর ডান হাঁটুর অ্যান্টিরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট এবং ল্যাটারাল মেনিসকাস পুরোপুরি ছিঁড়ে গেছে।

জানা যায়, লা লিগায় গেটাফের বিপক্ষে ১-০ গোলে হারের ম্যাচে ৫৫ মিনিটে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন রদ্রিগো। মাঠে নামার মাত্র দশ মিনিটের মাথায় একটি স্প্রিন্ট নেওয়ার সময় তিনি চোট পান। 

সে-সময়ে যন্ত্রণায় কাতরালেও দলের প্রয়োজনে মাঠ ছাড়েননি তিনি, বরং বাঁশি না বাজা পর্যন্ত খেলা চালিয়ে যান। কিন্তু ম্যাচ শেষে করা মেডিকেল পরীক্ষায় যে রিপোর্ট এসেছে, তা পুরো মাদ্রিদ শিবিরে শোকের ছায়া নামিয়ে এনেছে।

রিয়াল মাদ্রিদ এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, রদ্রিগোর চোট অত্যন্ত গুরুতর এবং তাকে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হবে। শুরুতে ৬-৭ মাসের কথা ভাবা হলেও স্প্যানিশ সংবাদমাধ্যম এল মুন্ডো জানাচ্ছে, এই ধরনের চোট থেকে পুরোপুরি সেরে উঠতে ৯ থেকে ১২ মাস পর্যন্ত সময় লাগতে পারে। 

এর অর্থ হলো, ২০২৬ সালে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে ব্রাজিলের হয়ে মাঠে নামা আর সম্ভব হচ্ছে না তার। ২৫ বছর বয়সী এই তারকার জন্য এটি ক্যারিয়ারের সবচেয়ে বড় ধাক্কা।

রদ্রিগোর এই দুঃসময়ে তার পাশে দাঁড়িয়েছেন সতীর্থ ও ফুটবল ব্যক্তিত্বরা। ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে তাকে ভাই সম্বোধন করে লিখেছেন, পৃথিবীর সব শক্তি তোমার জন্য। নিজের ও পরিবারের জন্য সময় নাও এবং আরও শক্তিশালী হয়ে ফিরে এসো।

অন্যদিকে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, আমরা তোমার প্রতিটি পদক্ষেপে পাশে থাকব। শক্ত থেকো, রদ্রিগো।

রূপালী বাংলাদেশ

Link copied!