× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ৪, ২০২৬, ০৭:৫২ পিএম

রদ্রিগোর ইনজুরিতে কপাল খুলছে নেইমারের!

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ৪, ২০২৬, ০৭:৫২ পিএম

নেইমার জুনিয়র ও রদ্রিগো গোয়েস।  ছবি : সংগৃহীত

নেইমার জুনিয়র ও রদ্রিগো গোয়েস। ছবি : সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপের ঠিক ১০০ দিন আগে বড় ধরনের দুঃসংবাদ পেল ব্রাজিল। হাঁটুর গুরুতর চোটের কারণে আসন্ন বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন রিয়াল মাদ্রিদ তারকা রদ্রিগো গোয়েস। আর তার এই আকস্মিক বিদায়ে ব্রাজিল শিবিরে আবারও আলোচনায় চলে এসেছেন অভিজ্ঞ ফরোয়ার্ড নেইমার জুনিয়র।

বুধবার (৪ মার্চ) এক বিবৃতিতে রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে জানায়, লা লিগায় গেতাফের বিপক্ষে ম্যাচে রদ্রিগোর ডান হাঁটুর ‘অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট’ এবং ‘ল্যাটারাল মেনিস্কাস’ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। 

চিকিৎসকরা জানিয়েছেন, এই ধরনের চোট থেকে সেরে উঠতে অন্তত ছয় মাস সময়ের প্রয়োজন। ফলে রদ্রিগোর পক্ষে এই মৌসুমে আর মাঠে নামা সম্ভব হচ্ছে না; এমনকি অধরা সেই বিশ্বকাপ জয়ের স্বপ্নও তার জন্য এ যাত্রায় শেষ হয়ে গেল।

চোটের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন বার্তায় রদ্রিগো লিখেছেন, আমার জীবন ও ক্যারিয়ারে এক বিশাল বাধা এসে দাঁড়িয়েছে। প্রিয় খেলা ফুটবল থেকে কিছুদিনের জন্য আমাকে দূরে থাকতে হচ্ছে। আমি ক্লাব মৌসুম তো বটেই, এমনকি বিশ্বকাপে অংশ নিতে পারব না ভেবে খুব কষ্ট হচ্ছে। তবে আমি হাল ছাড়ছি না, আরও শক্তিশালী হয়ে ফিরে আসার লড়াই চালিয়ে যাব।’

রদ্রিগোর এই অনুপস্থিতি ব্রাজিল জাতীয় দলে এক বিশাল শূন্যতা তৈরি করেছে। ফুটবলভিত্তিক সংবাদমাধ্যম ‘ওয়ান ফুটবল’ বলছে, রদ্রিগোর বিকল্প হিসেবে নেইমার জুনিয়রকে আবারও জাতীয় দলে ফেরানোর কথা ভাবছে কোচিং স্টাফরা। বর্তমানে নেইমার ব্রাজিলের ক্লাব সান্তোসের হয়ে খেলছেন এবং দীর্ঘ বিরতির পর ধীরে ধীরে নিজের ছন্দ ফিরে পাচ্ছেন।

গত বছর ডিসেম্বরে হাঁটুর অস্ত্রোপচারের পর গত মাসে মাঠে ফিরেছেন ৩৪ বছর বয়সী নেইমার। ফেরার পর তাকে বেশ আত্মবিশ্বাসী দেখাচ্ছে। গত ২৭ ফেব্রুয়ারি ভাস্কো দা গামার বিপক্ষে ম্যাচে তিনি জোড়া গোল করে দলকে ২-১ ব্যবধানে জয় এনে দিয়েছেন। তার এমন পারফরম্যান্স ব্রাজিল সমর্থকদের মনে নতুন করে আশার সঞ্চার করেছে।

তবে নেইমারের সামনে সময় খুব কম। আগামী ১৬ মার্চ ফ্রান্স এবং ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য ব্রাজিলের দল ঘোষণা করা হবে। বিশ্বকাপের চূড়ান্ত দল নির্বাচনের আগে এই ম্যাচ দুটিই হবে নেইমারের জন্য শেষ পরীক্ষা।

রূপালী বাংলাদেশ

Link copied!