উজবেকিস্তানের কাছে ৪-০ গোলে হেরে শেষ হলো বাংলাদেশের এশিয়ান কাপ পর্ব। এর আগে চীন ও উত্তর কোরিয়ার কাছেও হেরেছিল দলটি। এদিকে চার ম্যাচে কোনো পয়েন্ট না পেয়ে বাংলাদেশ ‘বি’ গ্রুপের পয়েন্ট টেবিলে চার নম্বরেই রইল। ৩ পয়েন্ট নিয়ে উজবেকিস্তান তৃতীয় স্থানে আছে। গ্রুপের আরেক ম্যাচে উত্তর কোরিয়াকে ২-১ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে চীন।
গত ম্যাচে উত্তর কোরিয়ার বিপক্ষে কোণঠাসা হয়ে থাকা বাংলাদেশ আজ তুলনামূলক ইতিবাচক ফুটবল খেলেছে। পাশাপাশি গোলের বেশ কিছু সুযোগও তৈরি করেছে তারা। কিন্তু শেষ পর্যন্ত গোলের দেখা পায়নি।
উজবেকিস্তানের হয়ে জোড়া গোল করেছেন দিলদোরা নোজিমোভা। অন্য দুটি গোল করেছেন দিয়োরাখোন খাবিবুল্লায়েভা ও নিলুফার কুদ্রাতোভা। এই জয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট কাটল উজবেকিস্তান।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন