× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ১২, ২০২৬, ০৭:৫১ পিএম

ফিনালিসিমার ভেন্যু চূড়ান্ত, যেখানে হবে খেলা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ১২, ২০২৬, ০৭:৫১ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

অবশেষে কাটল বহুল আলোচিত 'ফিনালিসিমা'র ভেন্যু নিয়ে অনিশ্চয়তা। আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার মহারণটি কাতারের লুসাইল স্টেডিয়ামে হওয়ার কথা থাকলেও, বর্তমান পরিস্থিতি বিবেচনায় তা সরিয়ে নেওয়া হচ্ছে স্পেনে। 

সব ঠিক থাকলে আগামী ২৭ মার্চ মাদ্রিদের ঐতিহাসিক সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামে মুখোমুখি হবে বিশ্বচ্যাম্পিয়ন ও ইউরো চ্যাম্পিয়নরা।

জানা যায়, মূলত মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধাবস্থা এবং অস্থিরতার কারণেই ভেন্যু পরিবর্তনের এই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। কাতার ফুটবল ফেস্টিভালের অংশ হিসেবে এই ম্যাচটিসহ আরও পাঁচটি ম্যাচ দোহায় আয়োজনের পরিকল্পনা ছিল। তবে নিরাপত্তার ঝুঁকি এড়াতে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করে আয়োজক কর্তৃপক্ষ বিকল্প ভেন্যু হিসেবে স্পেনকেই বেছে নিয়েছে।

স্প্যানিশ প্রভাবশালী সংবাদমাধ্যম 'এএস'-এর প্রতিবেদন অনুযায়ী, ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ইউয়েফা এবং ল্যাটিন আমেরিকার ফুটবলের সংস্থা কনমেবল সান্তিয়াগো বার্নাব্যুকে ফিনালিসিমার মতো মেগা ইভেন্টের জন্য সেরা বিকল্প মনে করছে। 

রিয়াল মাদ্রিদের এই ঘরের মাঠটি আধুনিকায়ন করার পর বর্তমানে বিশ্বের অন্যতম সেরা ভেন্যু হিসেবে স্বীকৃত, যেখানে ২০৩০ বিশ্বকাপের ফাইনাল আয়োজনেরও জোরালো সম্ভাবনা রয়েছে।

লজিস্টিক্যাল জটিলতার কারণে বিকল্প হিসেবে ইতালির রোম ও পর্তুগালের লিসবনকেও প্রাথমিকভাবে বিবেচনায় রাখা হয়েছিল। তবে যাতায়াত ব্যবস্থা, স্টেডিয়ামের ধারণক্ষমতা এবং বৈশ্বিক প্রচারের কথা মাথায় রেখে বার্নাব্যুই চূড়ান্ত প্রাধান্য পেয়েছে। 

প্রতিবেদন অনুযায়ী, সিদ্ধান্তটি কার্যত নেওয়া হয়ে গেছে, এখন শুধু নিরাপত্তা সংক্রান্ত ছোটখাটো কিছু বিষয় এবং লজিস্টিক্যাল আনুষ্ঠানিকতা বাকি রয়েছে।

প্রাথমিকভাবে আর্জেন্টিনা এই ম্যাচটি স্পেনে খেলতে কিছুটা অনিচ্ছুক ছিল। তাদের আপত্তির প্রধান কারণ ছিল 'হোম অ্যাডভান্টেজ'। স্পেনের মাঠে খেলা হলে স্প্যানিশ তরুণ তুর্কিরা বাড়তি সুবিধা পাবে—এমনটাই মনে করছিল আলবিসেলেস্তেরা। 

তবে বৈশ্বিক পরিস্থিতির কারণে বিকল্প খুব কম থাকায় শেষ পর্যন্ত স্পেনে খেলতেই সম্মতি দিতে হচ্ছে লিওনেল স্কালোনির শিষ্যদের।

রূপালী বাংলাদেশ

Link copied!