× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৫, ২০২৬, ০৯:০৫ পিএম

মধ্যপ্রাচ্যের অস্থিরতায় বাতিল ২০২৬ ফিনালিসিমা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৫, ২০২৬, ০৯:০৫ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ফুটবল বিশ্বের অন্যতম লড়াই ‘ফিনালিসিমা’ ঘিরে তৈরি হওয়া উন্মাদনায় জল ঢেলে দিল মধ্যপ্রাচ্যের বর্তমান যুদ্ধ পরিস্থিতি। ২০২৪ সালের ইউরো চ্যাম্পিয়ন স্পেন এবং কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনার মধ্যকার এই মহালড়াইটি আগামী ২৭ মার্চ কাতারের দোহায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। 

তবে আজ রোববার (১৫ মার্চ) এক আনুষ্ঠানিক বিবৃতিতে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা নিশ্চিত করেছে যে, নিরাপত্তার কথা চিন্তা করে ম্যাচটি বাতিল করা হয়েছে।

মূলত ইরান এবং ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যকার সাম্প্রতিক সামরিক সংঘাত এবং এর ফলে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়া উত্তেজনার কারণেই কাতারকে এই মুহূর্তে বড় কোনো আন্তর্জাতিক ইভেন্ট আয়োজনের জন্য অনিরাপদ মনে করছে আয়োজক কমিটি। 

উয়েফা, কনমেবল এবং স্থানীয় আয়োজকরা বিকল্প ভেন্যু হিসেবে মাদ্রিদ এবং বুয়েনস আইরেসের নাম প্রস্তাব করলেও দুই পক্ষ কোনো  সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি।

উয়েফার পক্ষ থেকে জানানো হয়েছে, তারা ম্যাচটি আয়োজনের জন্য সর্বোচ্চ চেষ্টা করেছিল। প্রথমত, ২৭ মার্চ রিয়াল মাদ্রিদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে গ্যালারির ৫০ শতাংশ দর্শক ভাগ করে ম্যাচটি আয়োজনের প্রস্তাব দেওয়া হয়। 

তবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন এই প্রস্তাবে রাজি হয়নি। এরপর দুই লেগে ম্যাচ আয়োজনের প্রস্তাব দেওয়া হলেও সেটি প্রত্যাখ্যান করে আলবিসেলেস্তেরা।

আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে পাল্টা প্রস্তাব দেওয়া হয় ২০২৬ বিশ্বকাপের পর ম্যাচটি আয়োজন করার। কিন্তু স্পেনের ঠাসা সূচির কারণে সেই প্রস্তাবটিও বাতিল হয়ে যায়। 

সবশেষ তারিখ নিয়ে টানাপোড়েন শুরু হলে আর্জেন্টিনা কেবল ৩১ মার্চ খেলার কথা জানায়, যা স্প্যানিশ ফুটবল ফেডারেশনের জন্য মেনে নেওয়া সম্ভব ছিল না। ফলে কোনো সমাধান না আসায় শেষ পর্যন্ত বাতিলের পথেই হাঁটতে হয় কর্তৃপক্ষকে।

এই ফিনালিসিমার মূল আকর্ষণ ছিল বার্সেলোনার দুই প্রজন্মের দুই মহাতারকা—লিওনেল মেসি এবং লামিন ইয়ামাল। ৩৮ বছর বয়সী ফুটবল জাদুকর মেসির বিপক্ষে ১৮ বছর বয়সী উদীয়মান তারকা ইয়ামালের এটিই হতে পারত প্রথম মুখোমুখি লড়াই। 

রূপালী বাংলাদেশ

Link copied!