× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৭, ২০২৬, ০৪:২৭ পিএম

যুক্তরাষ্ট্রে খেলতে নারাজ ইরান, ভেন্যু পরিবর্তনের দাবি

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৭, ২০২৬, ০৪:২৭ পিএম

ইরান ফুটবল দল। ছবি : সংগৃহীত

ইরান ফুটবল দল। ছবি : সংগৃহীত

২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হতে হাতে আর মাত্র মাস তিনেক সময় বাকি। এমন সময়ে ভূ-রাজনৈতিক উত্তাপ আর খোদ আয়োজক দেশের প্রেসিডেন্টের মন্তব্যে এক অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে। 

যুক্তরাষ্ট্রের মাটিতে নিরাপত্তা নিশ্চিত নয়—প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন বার্তার পর সরাসরি ফিফার দ্বারস্থ হয়েছে ইরান ফুটবল ফেডারেশন। ইরানের দাবি, তাদের গ্রুপ পর্বের ম্যাচগুলো যুক্তরাষ্ট্র থেকে সরিয়ে মেক্সিকোতে নেওয়া হোক।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে ইরান দলকে বিশ্বকাপে অংশগ্রহণের অনুমতি দিলেও যোগ করেন এক রহস্যময় ও উদ্বেগজনক মন্তব্য। 

তিনি বলেন, ইরান বিশ্বকাপে অংশ নিতে পারে, তবে তাদের ‘নিজেদের জীবন ও নিরাপত্তার স্বার্থে’ যুক্তরাষ্ট্রে খেলা হয়তো ঠিক হবে না। ট্রাম্পের এই প্রচ্ছন্ন হুমকির পরই নড়েচড়ে বসেছে ইরান ফুটবল ফেডারেশন। 

ট্রাম্পের এই বার্তার পর মেক্সিকোতে অবস্থিত ইরান দূতাবাসের এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) একটি বিশেষ বিবৃতি দিয়েছেন ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ। 

তিনি জানান, প্রেসিডেন্ট যখন নিজেই স্বীকার করছেন যে তিনি আমাদের জাতীয় দলের নিরাপত্তা নিশ্চিত করতে পারছেন না, তখন আমরা কোনোভাবেই আমেরিকা সফরে যাব না। 

মেহদি তাজ আরও জানান, তারা ইতিমধ্যে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সঙ্গে আলোচনা শুরু করেছেন যেন ইরানের ম্যাচগুলো মেক্সিকোতে আয়োজন করা হয়।

আগামী ১১ জুন থেকে শুরু হতে যাওয়া এই আসরটি যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা যৌথভাবে আয়োজন করছে। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ইরানের গ্রুপ পর্বের দুটি ম্যাচ হওয়ার কথা ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে এবং একটি সিয়াটলে। 

তবে বর্তমান পরিস্থিতিতে এই সূচি মেনে খেলতে দেশ ছাড়তে নারাজ তেহরান। গত সপ্তাহেই ইরানের ক্রীড়ামন্ত্রী ইঙ্গিত দিয়েছিলেন যে, বর্তমান বৈরী অবস্থায় যুক্তরাষ্ট্রে গিয়ে বিশ্বকাপে খেলা তাদের জন্য প্রায় অসম্ভব।

রূপালী বাংলাদেশ

Link copied!