× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৮, ২০২৬, ০৪:৫৯ পিএম

আনচেলত্তির রোবটিক ফুটবলে কি প্রাণ হারাল ব্রাজিল?

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৮, ২০২৬, ০৪:৫৯ পিএম

কার্লো আনচেলত্তি। ছবি : সংগৃহীত

কার্লো আনচেলত্তি। ছবি : সংগৃহীত

ব্রাজিলিয়ান ফুটবলের চিরাচরিত ‘রোমান্টিকতা’ ঝেড়ে ফেলে কার্লো আনচেলত্তি যে ইউরোপীয় ঘরানার কঠোর যোগ্যতানির্ভর ফুটবল উপহার দিতে চেয়েছিলেন, তার প্রথম পরীক্ষাতেই বড়সড় ধাক্কা খেল সেলেসাওরা। 

গত বৃহস্পতিবার জিলেট স্টেডিয়ামে ফ্রান্সের বিপক্ষে প্রীতি ম্যাচে নেইমার জুনিয়রকে স্কোয়াড থেকে ছেঁটে ফেলে এক সাহসী বার্তা দিয়েছিলেন ইতালিয়ান এই মাস্টারমাইন্ড। কিন্তু মাঠের লড়াইয়ে ফ্রান্সের কাছে বিধ্বস্ত হওয়ার পর সেই ‘নেইমার-সেন্ট্রিসমো’ বা নেইমার-কেন্দ্রিকতা ভাঙার গল্পটি এখন এক চরম বিপর্যয়ের উপাখ্যান হয়ে দাঁড়িয়েছে।

বিশ্বকাপের আর মাত্র কয়েক মাস বাকি, ঠিক এই মুহূর্তে নেইমারের মতো তারকাকে বাদ দেওয়া কি সঠিক সিদ্ধান্ত ছিল? গত ম্যাচে হারের পর সাবেক ফটবল ফুটবল তারকারা বলেন, নেইমারকে সরিয়ে ভিনিসিউস জুনিয়রের হাতে দলের রাজদণ্ড তুলে দেওয়ার যে প্রক্রিয়া আনচেলত্তি শুরু করেছেন, তা আপাতত হিতে বিপরীত হয়েছে। 

আনচেলত্তির এই দর্শনের মূলে ছিল শারীরিক সক্ষমতা। সান্তোসের হয়ে সাম্প্রতিক ৫ ম্যাচে ৪টি গোলে অবদান রাখা সত্ত্বেও নেইমারকে দলে নেননি তিনি। 

আনচেলত্তি জানান, ফুটবল কোনো ধ্রুবক বিজ্ঞান নয়। তিনি এমন অ্যাথলেট খুঁজছেন যারা ৯০ মিনিট ধরে হাই-ইনটেনসিটি প্রেসিং ফুটবল খেলতে পারবে। 

কিংবদন্তি রোমারিও যখন দাবি করে বলেছিলেন, অর্ধেক ফিট নেইমারও দলের জন্য অপরিহার্য, আনচেলত্তি তখন সেই আবেগ সরিয়ে রেখে বেছে নিয়েছিলেন বর্তমান ফর্ম ও গতিকে।

তবে পরিসংখ্যান বলছে অন্য কথা। গত ম্যাচে ভিনিসিউস জুনিয়রের পারফরম্যান্স ছিল হতাশাজনক। ৩৬৫-স্কোর রেটিংয়ে তিনি পেয়েছেন মাত্র ৬.৫। পুরো ম্যাচে মাত্র ১টি শট লক্ষ্যে রাখতে পেরেছেন তিনি, আর নির্ণায়ক পাস দিয়েছেন মাত্র ৩টি। 

নেইমার মাঠে থাকলে প্রতিপক্ষের ডিফেন্ডাররা যেভাবে তাকে মার্ক করে রাখতেন, সেই সুযোগটি কাজে লাগিয়ে ভিনিসিউস স্পেস খুঁজে পেতেন। কিন্তু বৃহস্পতিবারের ম্যাচে ফরাসি ডিফেন্সের একক মনোযোগের কেন্দ্রবিন্দুতে ছিলেন ভিনি, যার ফলে তিনি ছিলেন পুরোপুরি অকার্যকর।

এই হারের ফলে ব্রাজিলের কৌশলগত বিপ্লব নিয়েও প্রশ্ন উঠেছে। আনচেলত্তি চেয়েছিলেন এনড্রিক, রদ্রিগো এবং ভিনিসিউসের মধ্যে গতির এক ত্রিভুজ রসায়ন তৈরি করতে। কিন্তু ফরাসি রক্ষণভাগের জমাট ব্লকের সামনে সেই গতি কোনো কাজে আসেনি। 

ব্রাজিল এখন এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে, যেখানে তারা তাদের চিরচেনা '১০ নম্বর' আর্কিটাইপ হারিয়েছে, কিন্তু নতুন কোনো কার্যকরী সিস্টেম এখনো আয়ত্ত করতে পারেনি।

এদিকে, আগামী ১৮ মে ২০২৬-এ বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করার কথা রয়েছে আনচেলত্তির। 

রূপালী বাংলাদেশ

Link copied!