× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৬, ০১:১০ পিএম

সৌদি ফুটবলে আল-নাসরের জয়জয়কার

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৬, ০১:১০ পিএম

ক্রিশ্চিয়ানো রোনালদো এবং জর্জ জেসুস। ছবি : সংগৃহীত

ক্রিশ্চিয়ানো রোনালদো এবং জর্জ জেসুস। ছবি : সংগৃহীত

ক্রিশ্চিয়ানো রোনালদো এবং জর্জ জেসুসের রসায়নে সৌদি ফুটবলে এখন আল-নাসরের জয়জয়কার। ২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে কোচ জেসুসের ভবিষ্যৎ এবং আন্তর্জাতিক ফুটবলে তার নতুন ভূমিকা নিয়ে যে গুঞ্জন তৈরি হয়েছিল, তার অবসান ঘটেছে। 

জানা গেছে, সব জল্পনা পাশ কাটিয়ে আল-নাসরের ডাগআউটে নিজের অবস্থান আরও দীর্ঘায়িত করছেন এই পর্তুগিজ মাস্টারমাইন্ড।

মাঠের পারফরম্যান্সে জেসুসের অধীনে আল-নাসর এখন কার্যত অপরাজেয়। টানা ১৫ ম্যাচে জয় তুলে নিয়ে ক্লাবটি বর্তমানে সৌদি প্রো লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে। 

গত ১৩টি লিগ ম্যাচে সম্ভাব্য ৩৯ পয়েন্টের সবকটিই অর্জন করেছে রোনালদোর দল। জেসুসের এই জাদুকরী ছোঁয়ায় ক্লাবটি যেমন লিগ শিরোপার পথে এগিয়ে যাচ্ছে, তেমনি এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-এর কোয়ার্টার ফাইনালেও জায়গা করে নিয়েছে।

জেসুসের এমন অভাবনীয় সাফল্য দেখে তাকে সৌদি আরব জাতীয় দলের দায়িত্ব দেওয়ার একটি জোরালো গুঞ্জন শুরু হয়েছিল। ২০২৬ বিশ্বকাপের আগে বর্তমান কোচ হার্ভে রেনার্ডকে সরিয়ে অভিজ্ঞ এই পর্তুগিজকে স্থলাভিষিক্ত করার পরিকল্পনা করছিল সৌদি ফুটবল ফেডারেশন। 

তবে নিজের ভবিষ্যৎ নিয়ে জেসুস সরাসরি জানিয়েছেন, বর্তমানে তার সব মনোযোগ কেবল আল-নাসরকে ঘিরে এবং লিগ শিরোপা জেতাই তার প্রধান লক্ষ্য।

সাম্প্রতিক বিভিন্ন সংবাদমাধ্যম ও ক্লাবের সাবেক আইন কর্মকর্তা সাদ আল-সুবাইয়ের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জুন মাসে বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরও জেসুস আল-নাসরেই থাকছেন। 

ব্রাজিলের ক্লাব ক্রুজেইরো থেকে লোভনীয় প্রস্তাব থাকলেও তিনি বর্তমান প্রজেক্টকে এগিয়ে নেওয়াকেই প্রাধান্য দিয়েছেন।

অন্যদিকে, পর্তুগাল জাতীয় দলের দায়িত্ব নেওয়া নিয়ে জেসুসের নাম বারবার আসলেও আপাতত সেটি কেবল গুঞ্জন হিসেবেই থাকছে। 

রূপালী বাংলাদেশ

Link copied!