× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৬, ০৮:৩৭ পিএম

২০২৬ বিশ্বকাপে কি খেলবেন মেসি? 

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৬, ০৮:৩৭ পিএম

লিওনেল মেসি। ছবি : সংগৃহীত

লিওনেল মেসি। ছবি : সংগৃহীত

লিওনেল মেসি কি ২০২৬ বিশ্বকাপে খেলবেন? ফুটবল বিশ্বের সবচেয়ে বড় এই প্রশ্নের উত্তর মেলার সময় ঘনিয়ে এসেছে। তবে আলবিসেলেস্তে সমর্থকদের জন্য স্বস্তির খবর হলো, আর্জেন্টিনার সাবেক সহকারী কোচ ক্লদিও গুগনালি অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে জানিয়েছেন, ফুটবল জাদুকরকে আগামী বিশ্বকাপে দেখা যাওয়ার সম্ভাবনা শতভাগ। 

সম্প্রতি রেডিও গোল-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি মেসির অংশগ্রহণের বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দেন।

২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত আর্জেন্টিনার ডাগআউটে থাকা গুগনালি সম্প্রতি বুয়েনস আইরেসে জাতীয় দলের ক্যাম্প পরিদর্শন করেন। সেখানে মেসির সঙ্গে ব্যক্তিগত আলাপের পর তিনি জানান, মেসি বর্তমানে শারীরিক ও মানসিকভাবে দারুণ অবস্থানে রয়েছেন। 

গুগনালির ভাষ্যমতে, আমার মনে কোনো সন্দেহ নেই যে মেসি বিশ্বকাপে খেলবেন। আমি তাকে মাঠে দেখেছি এবং তার মাঝে সেই তাড়না অনুভব করেছি।

আর্জেন্টাইন এই কোচের মতে, প্যারিসে থাকাকালীন মেসি যতটা মানসিক চাপে ছিলেন, ইন্টার মিয়ামিতে আসার পর তিনি এখন অনেক বেশি নির্ভার ও সুখী। 

মেসির সঙ্গে পারিবারিক বিষয় ও বর্তমান জীবন নিয়ে আলোচনার প্রসঙ্গ টেনে গুগনালি বলেন, সে এখন শান্তিতে আছে। আমি তাকে আর্জেন্টিনার জার্সিতে কাঁদতে দেখেছি, হাসতে দেখেছি। জাতীয় দলের প্রতি তার যে নিবেদন, সেটিই তাকে পরবর্তী বিশ্বকাপের মাঠে টেনে নিয়ে যাবে।

তবে ৩৯ বছর বয়সে বিশ্বকাপের মতো তীব্র প্রতিদ্বন্দ্বিতামূলক টুর্নামেন্টে খেলা শারীরিক সামর্থ্যের ওপরও অনেকটা নির্ভর করছে। 

এ বিষয়ে মেসি নিজেই এক সাক্ষাৎকারে আশার কথা শুনিয়েছিলেন। তিনি জানান, যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) সূচি তার জন্য সহায়ক হতে পারে।

ইউরোপীয় লিগের খেলোয়াড়রা যখন টানা ম্যাচ খেলে ক্লান্ত শরীরে বিশ্বকাপে যোগ দেন, তখন এমএলএস ক্যালেন্ডারের কারণে মেসি পর্যাপ্ত বিশ্রাম ও প্রি-সিজন শেষ করে সতেজ অবস্থায় মাঠে নামার সুযোগ পাবেন।

ফিফার নিয়ম অনুযায়ী, দলগুলোকে তাদের চূড়ান্ত খেলোয়াড় তালিকা জমা দেওয়ার জন্য হাতে আর মাত্র মাসখানেক সময় আছে। আগামী ১১ মে’র মধ্যে দেশগুলোকে ৫৫ জনের প্রাথমিক তালিকা এবং ৩০ মে’র মধ্যে ২৬ জনের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করতে হবে। 

রূপালী বাংলাদেশ

Link copied!