× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৬, ০৭:৪১ এএম

মেসির জোড়া গোলে ইন্টার মায়ামির জয়

রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৬, ০৭:৪১ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর গুইলেরমো হোয়োস আকস্মিকভাবে ইন্টার মায়ামির ডাগআউটে দাঁড়ান। অপ্রত্যাশিতভাবে জাভিয়ের মাসচেরানো পদত্যাগ করলে প্রধান কোচের দায়িত্ব পান তিনি। আর অভিষেক ম্যাচেই ৩-২ গোলের রোমাঞ্চকর জয়ে মাঠ ছাড়ে মায়ামি, যেখানে জোড়া গোল করেন লিওনেল মেসি।

শনিবার কলোরাডো র‌্যাপিডসকে হারিয়ে টানা সাত ম্যাচ অপরাজিত থাকল মায়ামি। মৌসুমের শুরুতে লস অ্যাঞ্জেলস এফসির কাছে হারলেও, ৮ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে মেজর লিগ সকারের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে দলটি।

ম্যাচের ১৩তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন মেসি। এরপর ৭৯তম মিনিটে তার অসাধারণ জয়সূচক গোলে তিন পয়েন্ট নিশ্চিত হয় মায়ামির। মাঝমাঠ থেকে বল কেড়ে নিয়ে ডান দিক দিয়ে এগিয়ে গিয়ে পেনাল্টি বক্সে ঢুকে দুই ডিফেন্ডারকে কাটিয়ে নিখুঁত শটে জালে বল জড়ান আর্জেন্টাইন তারকা।

এই মৌসুমে এখন পর্যন্ত সাত গোল করেছেন মেসি। সর্বোচ্চ গোলদাতার তালিকায় স্যাম সুরিজ ও পিটার মুসার সঙ্গে সমতায় আছেন তিনি।

ম্যাচের ৮৭তম মিনিটে ইয়ানিক ব্রাইট লাল কার্ড দেখলে শেষ সময়টা ১০ জন নিয়ে খেলতে হয় মায়ামিকে। অন্যদিকে টানা দুই ম্যাচ জয়ের পর এই ম্যাচে হার দেখল র‌্যাপিডস।

ম্যাচে পেনাল্টিটি আদায় করেন ব্রাইট, যাকে ফাউল করেন জোশ অ্যাতেনসিও। সেই স্পট কিক থেকেই প্রথম গোলটি করেন মেসি। প্রথমার্ধের যোগ করা সময়ে মাতেও সিলভেত্তির ক্রস থেকে বার্তেরাম–এর হেডে ব্যবধান হয় ২-০।

দ্বিতীয়ার্ধে ৫৮তম মিনিটে রাফায়েল নাভারো একটি গোল শোধ দেন। ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড আগের ম্যাচে জোড়া গোল করার পর এ মৌসুমে নিজের ষষ্ঠ গোলটি করেন। এরপর বদলি নেমে কয়েক মিনিটের মধ্যেই ৬২তম মিনিটে পাল্টা আক্রমণ থেকে সমতা ফেরান ড্যারেন ইয়াপি।

তবে শেষ পর্যন্ত মেসির জাদুতেই জয় তুলে নেয় ইন্টার মায়ামি।

রূপালী বাংলাদেশ

Link copied!