× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৬, ১০:২০ এএম

অ্যাতলেটিকোকে হারিয়ে চ্যাম্পিয়ন সোসিয়েদাদ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৬, ১০:২০ এএম

ছবি  : সংগৃহীত

ছবি : সংগৃহীত

দীর্ঘ ছয় বছরের আক্ষেপ ঘুচিয়ে স্পেনের দ্বিতীয় সেরা টুর্নামেন্ট কোপা দেল রের রাজত্ব ফিরে পেল রিয়াল সোসিয়েদাদ। গতরাতে সেভিয়ার লা কার্তুজা স্টেডিয়ামে অনুষ্ঠিত রোমাঞ্চকর ফাইনালে অ্যাতলেটিকো মাদ্রিদকে টাইব্রেকারে হারিয়ে শিরোপা উল্লাসে মেতেছে সান সেবাস্তিয়ানের দলটি। 

নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা ২-২ গোলে সমতা থাকার পর পেনাল্টি শুটআউটে ৪-৩ ব্যবধানে জয় পায় সোসিয়েদাদ।

ম্যাচের শুরুতেই দেখা যায় নজিরবিহীন এক দৃশ্য। কিক অফের মাত্র ১৪ সেকেন্ডের মাথায় অ্যান্ডার বারেনেটজিয়ার গোলে লিড নেয় সোসিয়েদাদ। 

কোপা দেল রে ফাইনালের ইতিহাসে এটিই এখন দ্রুততম গোলের রেকর্ড। শুরুর ধাক্কা সামলে ১৮তম মিনিটে আদেমোলা লুকমানের দারুণ ফিনিশিংয়ে সমতায় ফেরে অ্যাতলেটিকো। তবে প্রথমার্ধের যোগ করা সময়ে মিকেল ওয়ারাজাবাল পেনাল্টি থেকে গোল করলে ২-১ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় সোসিয়েদাদ।

বিরতির পর সমতায় ফিরতে মরিয়া হয়ে লড়ে ডিয়েগো সিমিওনের শিষ্যরা। ম্যাচের ৮৩তম মিনিটে আর্জেন্টাইন তারকা জুলিয়ান আলভারেজ জাল খুঁজে নিলে ম্যাচে নাটকীয় মোড় আসে। ২-২ সমতায় নির্ধারিত সময় শেষ হলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে কোনো দলই গোল করতে না পারায় শিরোপার ভাগ্য নির্ধারিত হয় পেনাল্টি শুটআউটে।

টাইব্রেকারে সোসিয়েদাদের জয়ের নায়ক গোলরক্ষক উনাই মারেরো। তিনি অ্যাতলেটিকোর দুই প্রধান তারকা আলেক্সান্দার সরলথ ও জুলিয়ান আলভারেজের শট রুখে দিয়ে দলকে জয়ের বন্দরে নিয়ে যান। 

শেষ শটে পাবলো মারিন লক্ষ্যভেদ করতেই উল্লাসে ফেটে পড়ে সোসিয়েদাদ শিবির। অন্যদিকে ১১তম শিরোপার খুব কাছে গিয়েও ২০১৩ সালের পর ফের ট্রফিহীন থাকার আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয় মাদ্রিদ জায়ান্টদের।

রূপালী বাংলাদেশ

Link copied!