× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৬, ০৩:১২ পিএম

ফিফা বিশ্বকাপে শিরোপার দৌড়ে এগিয়ে কারা?

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৬, ০৩:১২ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ (গ্রাফিক্স)

ছবি- রূপালী বাংলাদেশ (গ্রাফিক্স)

ফুটবল বিশ্বের অন্যতম পরাশক্তি ইতালির বিশ্বকাপ ট্র্যাজেডি যেন থামছেই না। টানা তৃতীয়বারের মতো ফিফা বিশ্বকাপ থেকে ছিটকে গেল চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। প্লে-অফ ফাইনালে বসনিয়া ও হার্জেগোভিনার কাছে পেনাল্টি শ্যুটআউটে হেরে ২০২৬ বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছে আজ্জুরিরা। 

এর আগে সর্বশেষ ২০১৪ সালে বিশ্বমঞ্চে দেখা গিয়েছিল তাদের। আগামী গ্রীষ্মে উত্তর আমেরিকায় বসতে যাওয়া ফুটবলের মহাযজ্ঞ আবারও ঘরে বসেই দেখতে হবে ইতালীয় সমর্থকদের।

ইতালির বিদায়ের বিষাদ ছাপিয়ে এখন আলোচনায় ফুটবলের পরবর্তী রাজা কে হচ্ছে। বিশ্বখ্যাত স্পোর্টসবুক ও সাবেক বিশ্বকাপ জয়ী তারকাদের মতে, ২০২৬ বিশ্বকাপ জেতার লড়াইয়ে এই মুহূর্তে সবচেয়ে বেশি এগিয়ে আছে বর্তমান ইউরো চ্যাম্পিয়ন স্পেন। 

তবে স্প্যানিশদের একক আধিপত্যের সুযোগ কম, কারণ ফেভারিটের তালিকায় তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ইংল্যান্ড, ফ্রান্স, আর্জেন্টিনা এবং কার্লো আনচেলত্তির ব্রাজিল।

গত দুই বিশ্বকাপের ফাইনালিস্ট ফ্রান্সকে নিয়ে এবারও বড় স্বপ্ন দেখছেন সমর্থকরা। ২০১৮ সালে ক্রোয়েশিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়া এবং ২০২২ সালে আর্জেন্টিনার কাছে ট্রাইবেকারে হেরে রানার্সআপ হওয়া এমবাপ্পে বাহিনী এবারও অন্যতম শক্তিশালী প্রতিপক্ষ। 

অন্যদিকে, গত দুই ইউরোর ফাইনাল খেলা ইংল্যান্ডও হ্যারি কেইন-মার্কাস রাশফোর্ডদের ওপর ভর করে শিরোপার দীর্ঘ খরা কাটানোর স্বপ্ন দেখছে।

আসন্ন বিশ্বকাপে ইতালি না থাকলেও মাঠের লড়াইয়ে সবচেয়ে আলোচিত ইতালীয় হতে যাচ্ছেন কার্লো আনচেলত্তি। ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নেওয়ার পর এটিই হবে তার প্রথম বিশ্বকাপ।

চ্যাম্পিয়নস লিগের সবচেয়ে সফল এই কোচ সেলেসাওদের ষষ্ঠ শিরোপা এনে দিতে বদ্ধপরিকর। এক সাক্ষাৎকারে আনচেলত্তি বলেন, ব্রাজিল অনেকদিন ধরে শিরোপার অপেক্ষায় আছে। আমাদের দলে অভিজ্ঞ ও প্রতিভাবান তরুণদের দারুণ সমন্বয় রয়েছে। ১৯৯৪ বা ২০০২ সালের মতো জমাট রক্ষণ দিয়েই আমরা জয়ের চেষ্টা করব।

তবে ৪৮ দলের এই বড় আসরে শুধু বড় দলগুলো নিয়ে ভাবলে চলবে না বলেও সতর্ক করেছেন আনচেলত্তি। তার মতে, স্পেন, ফ্রান্স বা জার্মানির পাশাপাশি সেনেগাল বা মরক্কোর মতো দলগুলো যে কাউকে চমকে দিতে পারে। 

রূপালী বাংলাদেশ

Link copied!